প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ মার্চ ২০২৩ ১৪:৪১ পিএম
অজয়ের নতুন ছবি 'ভোলা'র মুক্তির দিনেই প্রকাশ্যে এলো ময়দানের প্রথম টিজার। আজ ৩০ মার্চ বৃহস্পতিবার মুক্তি পেলো অমিত শর্মা পরিচালিত সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ময়দান এর টিজার, যা আগেই জানিয়েছিলেন অজয় দেবগণ।
ময়দান হল এমন একজন নায়কের গল্প যে গল্পটি সৈয়দ আবদুল রহিমের সত্যিকারের গল্প, যিনি ভারতের ফুটবল খেলার ইতিহাসে এমন রেকর্ড গড়েছিলেন যা ৬০ বছর পরেও আমাদের অবাক করে দেয়। গল্পে ফুটবল কোচের ভূমিকায় দেখা যাবে অজয় দেবগনকে।
ভারতীয় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে অজয় জানান, এটি একটি ক্রীড়া প্রশিক্ষকের গল্প, খেলাধুলাই যে গল্পের পটভূমি। ময়দান আমার ব্যক্তিগতভাবে অনেক প্রিয় একটি ঘটনা। এটি আমার সেরা চলচ্চিত্রগুলির মধ্যে একটি। ছবিটির প্রতিটি বিভাগ, গল্প বলা, পরিচালনা, অভিনয়, সবকিছুই অসামান্য হয়েছে'।
ছবিতে আরও অভিনয় করেছেন প্রিয়মণি, এবং গজরাজ রাও সহ বাঙালি অভিনেতা রুদ্রনীল ঘোষ। জি স্টুডিও প্রযোজিত সিনেমাটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যথাক্রমে সাইভিন কোয়াড্রাস এবং রিতেশ শাহ। সঙ্গীত পরিচালনা করেছেন এ আর রহমান। ছবিটি ২৩ জুন বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।