× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবার নাটকের জন্য গান বানাবেন রূপম

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ মার্চ ২০২৩ ১৭:৪১ পিএম

আপডেট : ২৮ মার্চ ২০২৩ ১৮:০০ পিএম

এবার নাটকের জন্য গান বানাবেন রূপম

ওপার বাংলার রক কথাটি শুনলেই প্রথমেই যে মানুষটির নাম কিংবা যে ব্যান্ডের নাম প্রথম মাথায় আসে, তা হলো  রূপম ইসলাম অর্থাৎ ফসিলস। তার কণ্ঠে কখনও থাকে অ্যাসিডের মতো হার্ড রক তো কখনও কিশোরী তোর গানটির মতো সফট গান। বাদ দেন না নজরুল গীতি বা রবীন্দ্রসংগীত গাইতেও। তাকে আবার মা-এর মতো রাগাশ্রয়ী গান গাইতে শোনা গিয়েছে। সিনেমা থেকে মঞ্চ সবেতেই দাপিয়ে কাজ করেছেন তিনি।

তবে নাটকের মঞ্চে রূপম? এবার সেটাই হতে চলেছে। কলকাতার এক গণমাধ্যম থেকে জানা যায়, দেবেশ চট্টোপাধ্যায়ের আগামী নাটক খক্কোসের সংগীত পরিচালনা করছেন তিনি।

এই নাটকের মহড়া এখনও শুরু হয়নি। তবে নাটকের গান তৈরির কাজ ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। এই নাটকের জন্য কেমন গান বানিয়েছেন রূপম? সে বিষয়ে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, 'গানের কথা আমায় যেদিকে নিয়ে যাচ্ছে আমি সেদিকেই যাচ্ছি। এক্ষেত্রে দেশজ সুর আমার প্রধান অবলম্বন হবে।'

ব্যাপারটা ঠিক কেমন? এ বিষয়ে তিনি বিস্তারিত বলেন, দেশ বলতে তার কাছে কিছু শব্দ, বোধ। ধরা যাক গানের কথায় যদি থাকে ওই রাজা আসছে তাহলে সেখানে যে ধরনের উচ্চগ্রামের সুর প্রয়োজন হবে, তেমনটাই থাকবে। মানুষ যা শুনতে অভ্যস্ত সেটাই থাকবে।

এই নাটকের জন্য গান লিখেছেন সাংবাদিক অনির্বাণ ভট্টাচার্য। রূপম নাকি ইতোমধ্যেই সেই গানের ৬-৭ টার সুর দিয়ে দিয়েছেন। 

প্রসঙ্গত, খক্কোস নাটকটি ১৮ এপ্রিল রবীন্দ্র সদনে মঞ্চস্থ হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা