প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ মার্চ ২০২৩ ১৫:৫৫ পিএম
আপডেট : ২৭ মার্চ ২০২৩ ১৬:৫০ পিএম
ক্যাটরিনা কাইফের একমাত্র ভালো বন্ধু কারিশমা কোহলি সোমবার তার জন্মদিন উদযাপন করেছেন এবং ক্যাটরিনা কাইফ তাকে নিয়ে একটি আবেগঘন পোস্ট করেছেন। ক্যাটরিনা তার বন্ধুকে বিশেষ দিনে শুভেচ্ছা জানিয়ে ইনস্টাগ্রামে তাদের পুরোনো ও সাম্প্রতিক সময়ের বেশ কিছু ছবি পোস্ট করেছেন।
ছবি শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন, ’আমার প্রিয় কারিশমা।’ তিনি ছবিগুলো শেয়ার করার পরপরই ভক্ত-অনুরাগীরা কমেন্ট বক্স ভালোবাসা ও শুভেচ্ছাবার্তায় ভরে তুলেছেন। কারিশমা কাপুর, জোয়া আখতার এবং অন্যান্য সেলিব্রেটিও তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
ছবিগুলোতে প্রতিক্রিয়া জানিয়ে একজন ভক্ত মন্তব্য করেছেন, ’তোমাদের দুজনকেই খুব সুন্দর লাগছে।’
আরেক ভক্ত লিখেছেন, ’ঈশ্বর তোমাদের উভয়ের মঙ্গল করুন।’
প্রসঙ্গত, ক্যাটরিনাকে শেষ দেখা গিয়েছিল ফোন ভূত ছবিতে। গত বছরের নভেম্বরে মুক্তি পেয়েছিল সিনেমাটি। অভিনেত্রীকে পরবর্তীতে বিজয় সেতুপতির সঙ্গে শ্রীরাম রাঘবনের মেরি ক্রিসমাস-এ দেখা যাবে।