প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ মার্চ ২০২৩ ১৪:৫৩ পিএম
আপডেট : ২৭ মার্চ ২০২৩ ১৫:৩৮ পিএম
বলিউড সুপারস্টার শাহরুখ খান দীর্ঘদিন পর বহুল প্রতীক্ষিত ছবি ‘পাঠান’ দিয়ে বড় পর্দায় ফিরেছেন। সম্প্রতি খ্যাতিমান ফটোগ্রাফার ডাব্বু রত্নানি সোশ্যাল মিডিয়ায় শাহরুখের কিছু ছবি পোস্ট করেন; যা দেখে নেটিজেনদের চোখ কপালে।
ছবিতে ওয়েস্টকোট এবং একটি বো টাইযুক্ত সাদা শার্টে কিং খানকে বেশ সুদর্শন দেখাচ্ছে। সেই সঙ্গে তার অগোছালো হেয়ার কাট দেখে মনে হচ্ছে একজন কম বয়সি তরুণ।
ডাব্বুর ছবিটি শেয়ার করার পরপরই ভক্তদের প্রতিক্রিয়া দেখা গেছে। সবাই দাবি করছেন শাহরুখকে তারা কখনও এমন লুকে দেখেননি।
এক ভক্ত লিখেছেন, ‘দিন দিন কেমন করে ছোট হচ্ছে, সে কি চ্যবনপ্রাশ খাচ্ছে?’ অন্য একজন ভক্ত মন্তব্য করেছেন, ‘ওয়াও, সো হট।’
প্রসঙ্গত, শাহরুখের পাঠান ছবি বিশ্বব্যাপী বক্স অফিসে ১ হাজার কোটি রুপির চিহ্ন অতিক্রম করে রেকর্ড করে ফেলেছে। সম্প্রতি এটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে এবং নির্মাতারা ডিজিটাল সংস্করণে মুছে ফেলা দৃশ্যগুলোও যুক্ত করেছেন। পাঠানের পর শাহরুখকে দেখা যাবে জওয়ানে।