× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আর মদ্যপানের ধারে-কাছেও যাবেন না বেলা হাদিদ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ মার্চ ২০২৩ ১৪:৩৯ পিএম

আপডেট : ২৫ মার্চ ২০২৩ ১৪:৫০ পিএম

আর মদ্যপানের ধারে-কাছেও যাবেন না বেলা হাদিদ

তারকাদের জীবন সব সময় মধুর নয়। তাদের জীবনেও রয়েছে অনেক খারাপ অধ্যায়। এই যেমন হলিউডের সুপার মডেল ও অভিনেত্রী বেলা হাদিদের কথাই ধরা যাক। একটা সময় ভীষণ মাদকাসক্ত হয়ে পড়েন তিনি। জীবন হয়ে ওঠে দুর্বিষহ। তবে সে কালো অধ্যায়কে পেছনে ফেলে আসতে সক্ষম হয়েছেন তিনি। 

সম্প্রতি টিকটকে একটি ভিডিও পোস্ট করেন বেলা হাদিদ। তার এই ভিডিও দেখে ভক্তরা বেশ অবাকই হয়েছেন। কারণ উন্মত্ত জীবনযাপনে অভ্যস্ত বেলা হাদিদ এই ভিডিওতে শোনালেন একেবারেই নতুন কথা। জানান, দীর্ঘ পাঁচ মাস মদ্যপানকে বিদায় জানিয়েছেন তিনি। আমেরিকার লাস ভেগাস থেকে ভিডিওতে সেই কথাই জানান তিনি। 

এর আগে গত বছরের শেষদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে বেলা হাদিদ জানান, আর মদ্যপান করবেন না তিনি। এরপর জানুয়ারিতে আরও একটি পোস্টে জানান, এক মাস সাফল্যের সঙ্গে মদ্যপান থেকে দূরে আছেন তিনি। 

২০২২ সালে ডব্লিউ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে বেলা হাদিদ জানান, তার শরীর লাল পানীয় একদম সহ্য করছে না। তার শারীরিক অবস্থা দিনকে দিন খারাপের দিকে যাচ্ছে। তা ছাড়া ফ্যাশন ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হলে স্বাস্থ্য সচেতন হওয়া প্রয়োজন। কিন্তু অ্যালকোহল সব সময় তা করতে নিরুৎসাহিত করে। এই সাক্ষাৎকারে বেলা হাদিদ তার অতীতের একটি ঘটনা তুলে ধরে বলেন, ‘আমি ফ্যাশন ডিজাইন কলেজে থাকার সময় অনেক অনিয়মতান্ত্রিক জীবনযাপন করতাম। এক বসায় পুরো বোতল ওয়াইন শেষ করে দিতাম। ধীরে ধীরে আমার স্বাস্থ্যের অবনতি হতে থাকে। আমি এই ঘটনাগুলো সামনে তুলে এনেছি। কারণ এর মাধ্যমে অন্যরা স্বাস্থ্য ঠিক রাখার গুরুত্ব বুঝতে পারবে।’

প্রসঙ্গত, বেলা হাদিদকে বর্তমানে বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী বলা হয়ে থাকে। গত বছর একটা সমীক্ষায় দাবি করা হয়, বেলা হাদিদ বিশ্বের সবচেয়ে নিখুঁত সুন্দর নারী। এ ক্ষেত্রে ব্যক্তিত্ব, মোহময়তা কিংবা কমনীয়তা খুব একটা ভূমিকা পালন করে না। কারণ শারীরিকভাবে নিখুঁত হওয়া কেবলই একটি বৈজ্ঞানিক বিষয়। আর এ ক্ষেত্রেই অ্যাম্বার হার্ডের তুলনায় এগিয়ে আছেন বেলা হাদিদ। তা ছাড়াও গত বছরের ডিসেম্বরে মর্যাদাপূর্ণ ‘দ্য ফ্যাশন অ্যাওয়ার্ডস’ আসরে বছরের সেরা মডেল নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্রের মডেল বেলা হাদিদ। লন্ডনের রয়্যাল আলবার্ট হলে ২৬ বছর বয়সি বেলা হাদিদকে ‘মডেল অব দ্য ইয়ার’ ঘোষণা করা হয়। এর আগে প্যারিস ফ্যাশন উইকে স্প্রে থেকে তৈরি পোশাকের মডেল হয়ে আলোচনায় আসেন হাদিদ। ওই অনুষ্ঠানে সুপার মডেল হাদিদ হাজির হন স্বল্পবসনে। মঞ্চে সবার সামনেই স্প্রে করে তার শরীর ঢেকে তৈরি করা হয় পোশাক। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা