× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মা-বাবা হতে চলেছেন আলিয়া–রণবীর

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৭ জুন ২০২২ ২০:৫০ পিএম

 মা-বাবা হতে চলেছেন আলিয়া–রণবীর

বিয়ের মাত্র আড়াই মাসের মাথায় বড় সুখবর দিলেন বলিউডের তারকা দম্পতি আলিয়া ভাট ও রণবীর কাপুর। সন্তানের অভিভাবক হতে চলেছেন তারা।

বলিউড তারকা আলিয়ার মা হওয়ার খবর নিয়ে গুঞ্জন, কানাঘুষা, মিথ্যা সংবাদ কম হয়নি। তবে এবার আর গুঞ্জন নয়, বলিউড এই তারকা নিজেই গণমাধ্যমে জানিয়ে দিলেন তিনি মা হচ্ছেন।

আলিয়া ভাট তাঁর ইনস্টাগ্রাম আইডিতে মা হচ্ছেন জানিয়ে একটি ছবি প্রকাশ করেছেন। সেই ছবিতে দেখা যায়, এই অভিনেত্রী হাসপাতালের বেডে শারীরিক চেকআপ করাচ্ছেন। তাঁর হাত পেটের ওপর। তাকিয়ে রয়েছেন মনিটরের দিকে। ছবি বলে দিচ্ছে, অনাগত সন্তানের হার্টবিট দেখে খুশিতে আত্মহারা এই বলিউড নায়িকা। সেই ছবিতে দেখা যায়, তাঁর পাশে একজন বসে আছেন। সেটা রণবীর কি না, বোঝা যাচ্ছে না। তবে ভারতের কিছু গণমাধ্যমে জানিয়েছে এটিই রণবীর। ছবিটি পোস্ট করে আলিয়া লিখেছেন, আওয়ার বেবি কামিং সুন (শিগগিরই আমাদের সন্তান আসছে)।

শুধু আলিয়া ভাটই নন, বাবা হওয়ার খবরে উচ্ছ্বসিত রণবীর কাপুর। তিনি অফিশিয়াল ইনস্টাগ্রামে ছবিটি প্রকাশ করে ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন। রণবীর ও আলিয়া ভাটের ভেরিফায়েড গ্রুপগুলো থেকেও শুভকামনা জানানো হয়েছে। রণবীর ফ্যান ক্লাবের একটি স্ট্যাটাসে বলা হয়েছে, রণবীর আলিয়া দম্পতির প্রথম সন্তান আসছে। তাঁদের অভিনন্দন। আলিয়ার পোস্টে অভিনন্দন জানিয়েছেন, করণ জোহর, পরিণীতা চোপড়া, প্রিয়াঙ্কা চোপড়া, টাইগার শ্রফসহ একাধিক তারকা।

২০১৮ সালের ফেব্রুয়ারিতে শুরু হয় আলিয়া-রণবীর জুটির প্রথম সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’-এর শুটিং। সেখান থেকেই তাদের মন দেওয়া-নেওয়া। চার বছরের বেশি সময় প্রেম করার পর চলতি বছরের ১৪ এপ্রিল বিয়ে করেন আলিয়া এবং রণবীর।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা