× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জয়ার বৃষ্টি বিলাস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ মার্চ ২০২৩ ১৪:০৩ পিএম

জয়ার বৃষ্টি বিলাস

বৃষ্টির দিনের ধোঁয়া ওঠা ইলিশ মাছ না খেলে কি চলে? অভিনেত্রী জয়া আহসানের ক্ষেত্রেও ঘটেছে তাই। গতকাল রাজধানীতে সারা দিন ধরে হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এমন দিনে তিনি ছুটে গিয়েছেন আপনজনের বাসায়। সেখানে ইলিশ মাছসহ নানা পদের খাবার দিয়ে এ অভিনেত্রীকে করা হয় আপ্যায়ন।

আর সে মুহূর্তের ছবি তিনি সঙ্গে সঙ্গে নিজের ফেসবুকে অ্যাকাউন্টে পোস্ট করেন। অনেকে মন্তব্য করেন, ‘ইলিশ মাছ ছাড়া বৃষ্টির দিন জমে নাকি!’ এদিকে ভারতের ‘বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎস’-এ জয়া আহসানের সিনেমা স্থান পেয়েছে। সিনেমাটির নাম ‘নকশীকাঁথার জমিন’। কর্নাটক রাজ্য সরকারের উদ্যোগে আসছে ২৩ মার্চ থেকে শুরু হচ্ছে ‘বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎস’।

‘বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎস’ শেষ হবে ৩০ মার্চ। শেষদিনে উৎসবে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। উৎসবের ‘এশিয়ান কম্পিটিশন’ বিভাগে জয়ার সিনেমা দুটি অংশগ্রহণ করবে। চলচ্চিত্র উৎসবের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

‘নকশীকাঁথার জমিন’ সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। তিনি তার ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমেও বিষয়টি জানিয়েছেন। স্ট্যাটাসে জয়া লিখেছেন, “কর্নাটকের স্থানীয় সরকার দ্বারা সংগঠিত ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব ‘১৪ বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎস’-এ হাসান আজিজুল হকের ‘বিধবাদের কথা’ অবলম্বনে আকরাম খান নির্মিত সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ‘নকশীকাঁথার জমিন’-এর জন্য মনোনীত হয়েছে।”

জয়া আরও লিখেছেন, “এইবার এই প্রতিযোগিতায় ১৪টি চলচ্চিত্র মনোনীত হয়েছে, তার মধ্যে বেশ কয়েকটি বার্লিন ও কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রতিযোগিতা বিভাগে মনোনীত হয়েছিল। চলচ্চিত্র উৎসবটি অনুষ্ঠিত হবে ২৩-৩০ মার্চ। আকরাম খানের ‘নকশীকাঁথার জমিন’ ভারতের গোয়ায় অনুষ্ঠিত ভারতের বৃহত্তম চলচ্চিত্র উৎসব ‘৫৩তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া’-এর ‘ইউনেস্কো গান্ধী মেডাল অ্যাওয়ার্ড’-এর জন্যও মনোনীত হয়েছিল। চলচ্চিত্রটির সঙ্গে সম্পৃক্ত সবাইকে অভিনন্দন ও ধন্যবাদ।’ 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা