বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২২ ১৬:৪৩ পিএম
জনপ্রিয় ওটিটি প্লটফর্ম আমাজন প্রাইমে সম্প্রতি মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘দ্য লর্ড অব দ্য রিংস : দ্য রিংস অব পাওয়ার’। ৩৭০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সিরিজটির জন্য ভারতে প্রচারণায় অংশ নিয়েছিলেন বলি তারকাশিল্পী হৃত্বিক রোশন, জাহ্নবী কাপুর ও সারা আলী খান।
বিশ্বের অন্যতম ব্যয়বহুল এই ওয়েব সিরিজটি ভিউয়ের নিরিখে করেছে এক অনন্য রেকর্ড। এই ওয়েব সিরিজটি প্রথম দিনেই বিশ্বজুড়ে প্রায় ২.৫ কোটি দর্শক দেখেছে। সেই দর্শক সংখ্যার কথা মাথায় রেখেই এই ওয়েব সিরিজ নাম লিখিয়েছে ইতিহাসে। এর আগে কোনো ওয়েব সিরিজের প্রিমিয়ারে এত সংখ্যক দর্শক একসঙ্গে দেখেননি।
পৃথিবীজুড়ে ২৪০টি দেশে একসঙ্গে মুক্তি পেয়েছে ‘দ্য লর্ড অব দ্য রিংস : দ্য রিংস অব পাওয়ার’।
প্রসঙ্গত ‘দ্য লর্ড অব দ্য রিংস : দ্য রিংস অব পাওয়ার’-এর দুটি পর্ব মুক্তি পেয়েছে। ‘দ্য লর্ড অব দ্য রিংস সিরিজের সিনেমাগুলোর সাফল্যের কথা মাথায় রেখেই আমাজান প্রাইম সিরিজটি নিয়ে আসে।
প্রবা/এসএস/এসআর