× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাইরেটস অব দ্য ক্যারিবিয়ানকে বিদায় জানালেন কিয়ারা নাইটলি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ মার্চ ২০২৩ ১৩:২০ পিএম

পাইরেটস অব দ্য ক্যারিবিয়ানকে বিদায় জানালেন কিয়ারা নাইটলি

হলিউডের অন্যতম জনপ্রিয় ফ্রাঞ্জাইজি ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’। জনি ডেপের অসাধারণ অভিনয়নৈপুণ্যে জ্যাক স্প্যারো চরিত্রটি ভক্তদের অন্যতম পছন্দের একটি চরিত্র। কিছুদিন আগে খবর প্রকাশ হয়েছিল আর ক্যাপ্টেন স্প্যারো হবেন না জনি ডেপ। তার স্থলে দেখা যেতে পারে ডোয়াইন জনসনকে। তবে নতুন খবর। ছবির নায়িকা চরিত্রে অভিনয় করা কিয়ারা নাইটলি আর অভিনয় করবেন না পাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের নতুন কিস্তিতে। 

বেশ কিছুদিন ধরেই পাইরেটস অব দ্য ক্যারিবিয়ানে ষষ্ঠ কিস্তি নিয়ে আলোচনা তুঙ্গে। জ্যাক স্প্যারো চরিত্রে ডোয়াইন জনসনের নাম শুনেই অনেকে নিশ্চিত হয়েছিলেন জনি ডেপকে আর এ ভূমিকায় দেখা যাবে না। তবে নতুন কিস্তিতে কিয়ারা নাইটলিকেও আর দেখা যাবে না, এমন খবরে বেশ অবকা হয়েছেন ভক্তরা। ২০০৩ সালে মুক্তি পাওয়া পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান : দ্য কার্স অব দ্য ব্ল্যাক পিরেল সিনেমায় এলিজাবেথ সোয়ানের চরিত্রে দেখা গিয়েছিল কিয়ারাকে। এরপর বেশ কয়েকটি কিস্তিতে জনি ডেপের বিপরীতে তাকে অভিনয়ে দেখা গেছে। 

সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম হুলুর একটি আয়োজনে সাংবাদিকরা তাকে পাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের নতুন কিস্তিতে থাকার বিষয়ে প্রশ্ন করেন। এর উত্তরে কিয়ারা নাইটলি বলেন, ‘এলিজাবেথ সোয়ান এখন কোথায় আছেন? আমার মনে হয় সে এখন অন্য সমুদ্রে নোঙর করেছে। অন্য জায়গায় সে অনেক ভালো আছে।’

আরও পড়ুন: ঊন্মাদ দিয়ে ফানুসের যাত্রা

এমন উত্তরে অনেকেই নিশ্চিত হয়েছেন, আর পাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের কোনো ছবিতে তাকে দেখা যাবে না। 

এদিকে দর্শকদের প্রবল প্রত্যাশা ছিল জ্যাক স্প্যারোকে আবারও দেখবেন পাইরেটস সিরিজে। তবে ব্যাপক জনপ্রিয় এই জলদস্যুকে বাদ দিয়েই দর্শকদের ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান-৬’ সিনেমাটির কাজ শুরু হয়ে গেছে বলে জানাল ডিজনি।

সিনেমার প্রযোজক জেরি ব্রুকহেইমার জানান, চিত্রনাট্য লেখার কাজ তারা এগিয়েছেন অনেকটাই এবং আগের একটি পরিচিত মুখকেও রাখা হয়েছে হলিউডের এই সিনেমাটিতে।

জেরি ব্রুকহেইমার নিশ্চিত সিনেমাটি ‘দারুণ’ হবে। তিনি বলেন, ‘আপাতত আমরা চিত্রনাট্য নিয়ে ব্যস্ত। দর্শকরা খুশি হবে একটি পুরোনো মুখকে দেখতে পেয়ে। মূল লেখকদের একজন টেড ইলিয়ট এক্ষেত্রে সহযোগিতা করছেন। আমার মনে হয় চরিত্র সাজাতে তিনি যথেষ্ট দক্ষ।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা