× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কেন এখনও সিঙ্গেল আছেন মিমি!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ মার্চ ২০২৩ ১৬:১০ পিএম

আপডেট : ১৪ মার্চ ২০২৩ ১৭:৪১ পিএম

কেন এখনও সিঙ্গেল আছেন মিমি!

টালিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনয়ের পাশাপাশি রাজনীতির মাঠও দাপিয়ে বেড়াচ্ছেন এই নায়িকা। অভিনয়-সৌন্দর্য আর রাজনীতির মাঠে বিচক্ষণতায় মুগ্ধ ভক্তরা। লাখ লাখ ভক্ত পাগল তার জন্য। পর্দায় কিংবা রাজনীতি সবখানেই যতখানি না চেয়েছেন তার চেয়ে বেশি সফলতা ধরা দিয়েছে তার কাছে। কিন্তু সকলের মনে প্রশ্ন কেন বিয়ের পিঁড়িতে বসছেন না মিমি।

তার সমসাময়িক অনেক নায়িকাই সংসার পেতে ফেলেছেন। কেউ তো আবার মা-ও হয়ে গিয়েছেন। অথচ তিনি এখনও সঙ্গীহীন। ইন্ডাস্ট্রিতে নুসরাত জাহান তার নাকি প্রিয় বন্ধু। অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে চুটিয়ে সংসার করছেন তিনিও। কিন্তু মিমি এখনও সিঙ্গেল। মাঝে তার প্রেম নিয়ে বেশ কিছু গুঞ্জন শোনা গেলেও কয়েক বছর হলো নায়িকার জীবনে শুধুই কাজ।

বিভিন্ন সাক্ষাৎকারে মিমি জানিয়েছেন, কাজ ছাড়া বাকি সময় পুরোটাই তিনি পরিবারের সঙ্গে, পোষ্যদের সঙ্গে কাটান। খুব বেশি বাইরেও যান না, পার্টি করেন না। কিন্তু মিমির মতো এত সুন্দরী প্রথম সারির টালিউড অভিনেত্রী কি সত্যিই সিঙ্গেল ?

বেশ কিছু বছর ধরে তাই তার দর্শকের মনে একটাই প্রশ্ন, কেন এখনও কোনো সঙ্গী নেই মিমির? সেই উত্তরই জানালেন নায়িকা।

মিমি বলেন, 'বন্ধুরা, আমি খুঁজে বের করেছি, কেন এখনও আমি সিঙ্গেল। বুঝতে পারলাম, সম্পর্কে জড়াতে গেলে আমায় বাড়ির বাইরে যেতে হবে। নিত্যনতুন মানুষের সঙ্গে কথা বলতে হবে। যা আমার দ্বারা সম্ভব নয়। তাই এখনও আমার জীবনে কেউ আসেনি। '

নিজের ইনস্টাগ্রাম আইডিতে রিল ভিডিও'র মাধ্যমেই মনের কথা মুখে এনে ফেললেন নায়িকা। ইনস্টাগ্রামে রিল পোস্ট করা এখন অভিনেতা-অভিনেত্রীদের বাধ্যতামূলক কাজ। সেই মতো ইনস্টাগ্রামে একটি নতুন রিল পোস্ট করেন নায়িকা।

পুরোই রসিকতার ছলে এই রিল বানানো। তবে মিমি যে বরাবরই ঘরকুনো, তা অনেকেই জানেন। হয় তিনি শহরের বাইরে বেড়াতে যান, না হয় তিনি বেশির ভাগ অবসর সময়ে নিজের বাড়িতে থাকেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা