প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ মার্চ ২০২৩ ১৭:০২ পিএম
আপডেট : ১২ মার্চ ২০২৩ ১৭:৩৬ পিএম
প্রখ্যাত প্রয়াত অভিনেতা আব্দুল কাদেরের নাতনি সিমরিন লুবাবা। মাত্র ১২ বছর বয়সেই নারী সম্মাননা পেয়েছেন তিনি। নারীদের নিয়ে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য তাকে এই সম্মাননা প্রদান করা হয়। শনিবার (১১ মার্চ) তাকে এই সম্মাননায় ভূষিত করে একটি সংগঠন।
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দেশের ১০ জন নারীকে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য সম্মাননা প্রদান করে একটি সংগঠন। সেই ১০ জনের মধ্যে সম্মাননা পেয়েছেন লুবাবা।
লুবাবাকে সম্মাননা প্রদানের বিষয়ে কর্তৃপক্ষ বলছে, লুবাবা অভিনয় ও গানের মাধ্যমে দর্শকদের হৃদয় জয় করেছে। লুবাবা মোটিভেশনাল কথাবার্তার মাধ্যমেও শিশু-কিশোরদের মধ্যে পরিবর্তন আনছে বলেও জানায় কর্তৃপক্ষ। লুবাবার কথায় মানুষের, বিশেষ করে নারীদের জীবনে পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন আয়োজকরা।
এদিকে এমন সম্মাননা পেয়ে দারুণ উচ্ছ্বসিত লুবাবা। তিনি বলেন, ‘এই সম্মাননা পেয়ে ব্যাপক আনন্দিত। আমি আরও ভালোভাবে আমার কাজ করে যেতে চাই।’