× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টানা দুবার সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর, সভাপতি অনন্ত হীরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ মার্চ ২০২৩ ২১:৩০ পিএম

আপডেট : ১০ মার্চ ২০২৩ ২১:৪২ পিএম

টানা দুবার সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর, সভাপতি অনন্ত হীরা

রাজধানীর শিল্পকলায় আজ ১০ মার্চ অনুষ্ঠিত হয়েছে নাটকের নির্মাতাদের সংগঠন ডিরেক্টর'স গিল্ডের নির্বাচন। রাত ৮টা নাগাদ পাওয়া গেল ফলাফল। 

এবার নির্বাচিত হয়ে টানা দুবার ডিরেক্টর'স গিল্ডের সাধারণ সম্পাদক হলেন এসএম কামরুজ্জামান সাগর। সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অনন্ত হীরা।

ফল পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অনন্ত হিরা বলেন, 'নির্বাচন শুধু সাংগঠনিক প্রক্রিয়া। কেউ জিতবে কেউ হারবে এটাই স্বাভাবিক। আমরা নির্মাতারা সবাই ভাই ভাই। সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই।'

টানা দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক হওয়া এসএম কামরুজ্জামান সাগর বলেন, 'যারা শুরু থেকে পাশে ছিলেন, সাপোর্ট দিয়েছেন, সবার কাছে কৃতজ্ঞ আমি। সবার প্রত্যাশা পূরণে কাজ করে যাব।'

এবার সহসভাপতি পদে নির্বাচিতরা হলেন, কায়সার আহমেদ, মনোজ সেনগুপ্ত ও আশরাফুল আলম রন্টু। 

যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাশেদা আক্তার লাজুক ও ফিরোজ খান। 

সাংগঠনিক সম্পাদক শামীম রেজা জুয়েল (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), অর্থ সম্পাদক আবু রায়হান জুয়েল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জহির খান, প্রশিক্ষণ ও আর্কাইভবিষয়ক সম্পাদক শুভ্র খান, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক সবুজ খান, আইন ও কল্যাণবিষয়ক সম্পাদক তারিক মুহাম্মদ হাসান, দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন সাইদুর রহমান।  

নির্বাচিত সাতজন কার্যনির্বাহী সদস্য হলেন, এস এম শহিদুল ইসলাম রুনু, গাজী আপেল মাহমুদ, দীন মোহাম্মদ মন্টু, নাসির উদ্দিন মাসুদ, ফিরোজ আহমেদ দুলাল, শাহীন মাহমুদ ও সৈয়দ আওলাদ।

শুক্রবার সকাল ১০টা থেকে টানা পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত এই কমিটি ২০২৩-২৫ মেয়াদে দায়িত্ব পালন করবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা