× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেবাশীষের সিনেমা দিয়ে ফের জুটি রোশান-বুবলী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ মার্চ ২০২৩ ১৪:১৬ পিএম

দেবাশীষের সিনেমা দিয়ে ফের জুটি রোশান-বুবলী

ঢাকাই সিনেমার বর্তমান সময়ের জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। খুব অল্প সময়ের মধ্যেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন এই অভিনেত্রী। চলতি সময়ের এই ব্যস্ত অভিনেত্রী নতুন বছরে একটি সিনেমায় চুক্তিবদ্ধ হলেন। ‘তুমি যেখানে আমি সেখানে’ শিরোনামের সিনেমাটি পরিচালনা করবেন দেবাশীষ বিশ্বাস। সম্প্রতি তিনি চুক্তিবদ্ধ হয়েছেন সিনেমাটিতে। এবার জানা গেল, এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করবেন জিয়াউল রোশান। সিনেমার পরিচালক এই তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে রোশান-বুবলী ওটিটিতে মুক্তিপ্রাপ্ত ‘চোখ’ ছবিটির মাধ্যমে প্রথমবার জুটি বেঁধে কাজ শুরু করেন। এরপর তারা জুটি বেঁধেছেন ‘রিভেঞ্জ’, ‘বিট্রে’ ও ‘মায়া: দ্য লাভ’ সিনেমায়। বর্তমানে সিনেমাগুলো নির্মাণাধীন রয়েছে।

এবার তারা দেবাশীষ বিশ্বাসের পরিচালিত ‘তুমি যেখানে আমি সেখানে’ শিরোনামের সিনেমায় হাজির হবেন রোমান্স নিয়ে। কমেডি ঘরানার সিনেমাটিতে গত মঙ্গলবার চুক্তিবদ্ধ হলেন চিত্রনায়ক রোশান। 

দেবাশীষ বলেন, ‘আমার সিনেমাটির প্রধান অভিনেতা হিসেবে চুক্তিবদ্ধ হলেন নায়ক রোশান। সে এ সময়ের একজন জনপ্রিয় অভিনেতা। স্মার্ট ও ড্যাশিং। খুব বিনয়ী ও। আশা করছি ওর সাথে কাজের অভিজ্ঞতা দারুণ হবে।’

এদিকে রোশানও এ সিনেমা নিয়ে বেশ আশাবাদী। তিনি বলেন, ‘সিনেমার গল্পটি খুবই মজার। আমার চরিত্রটিও পছন্দ হয়েছে। আর দেবাশীষ বিশ্বাস আমার প্রিয় দাদা, প্রিয় পরিচালকদের একজন। তার ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ আমার খুব প্রিয় সিনেমা। এবার তার সঙ্গে কাজ করতে যাচ্ছি। আশা করছি ভালো একটি সিনেমা আমরা উপহার দিতে পারব।’

এ সিনেমা দিয়ে আবারও বুবলীর সঙ্গে কাজ করা প্রসঙ্গে রোশান বলেন, ‘বুবলীর সঙ্গে এর আগেও কাজ করা হয়েছে। আমাদের জুটি হয়ে কাজের অভিজ্ঞতা ভালো। আশা করছি নতুন সিনেমায় নতুন রসায়ন নিয়ে দর্শক মুগ্ধ করতে পারব।’

‘তুমি যেখানে আমি সেখানে’ সিনেমাটি তৈরি হবে নীলাঞ্জনা প্রোডাকশনের ব্যানারে। এতে মেকআপের দায়িত্ব পালন করবেন দেবাশীষ বিশ্বাসের মা গায়ত্রী বিশ্বাস। গান লিখবেন সুদীপ কুমার দীপ, সংগীত পরিচালনায় থাকছেন শ্রী প্রিতম। আবহ সংগীতে থাকবেন ইমন সাহা।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা