× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদে নতুন চমক নিয়ে আসছেন রোশান-ববি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ মার্চ ২০২৩ ১৩:২০ পিএম

ঈদে নতুন চমক নিয়ে আসছেন রোশান-ববি

ঢাকাই সিনেমার জনপ্রিয় দুই তারকা জিয়াউল রোশান ও ইয়ামিন ববি। দুজনে উপহার দিয়েছেন বেশকিছু জনপ্রিয় সিনেমা। রাজা চন্দ পরিচালিত ‘বেপরোয়া’ ছবিতে প্রথম জুটি হন ইয়ামিন হক ববি ও জিয়াউল রোশান। ২০১৯ সালে এটি মুক্তি পেয়েছিল। তখন এই জুটিকে নিয়ে দর্শকের আগ্রহ লক্ষ করা গিয়েছিল।

এরপর ইফতেখার চৌধুরীর ‘মুক্তি’তে অভিনয় করার কথা ছিল তাদের। কিন্তু পরবর্তী সময়ে এটি তারা করেননি। এবার তারা ঈদে হাজির হচ্ছেন জুটি বেঁধে। নির্মাতা সৈকত নাসির পরিচালিত ‘পাপ’ সিনেমা নিয়ে আসবেন তারা। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সিনেমাটির শুটিং অনেক আগেই সম্পন্ন হয়েছে। এবার হাতে এসেছে সেন্সর ছাড়পত্র। অর্থাৎ মুক্তির অনুমতি মিলেছে ‘পাপ’-এর। 

সম্প্রতি সিনেমাটির সেন্সর পাওয়ার খবর নিশ্চিত করে সিনেমাটি আসছে রোজার ঈদে মুক্তি দেওয়া হবে বলে জানায় জাজ মাল্টিমিডিয়া। প্রতিষ্ঠানটি এক ফেসবুক পোস্টে লিখেছে, “সেন্সর বোর্ডের সদস্যদের প্রশংসাসহ ‘পাপ’ আনকাট সেন্সর সার্টিফিকেট পেয়েছে। সিনেমাটি খুব ভালো হয়েছে। আসছে রোজার ঈদে মুক্তি দেওয়ার সব প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।”

সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন প্রযোজক আব্দুল আজিজ। গেল বছরের মার্চে এর শুটিং শুরু হয়। 

‘পাপ’ ছবিটি নিয়ে রোশান দারুণ এক্সাইটেড। তিনি বলেন, ‘এ ধরনের গল্পের ছবি আগে বাংলাদেশে হয়নি। একেবারেই নতুন একটি প্রেক্ষাপট নিয়ে গল্পটি। আমরা সততার সঙ্গে কাজটি করেছি। চাই দর্শক কাজটি বড় পর্দায় উপভোগ করুক।’ 

ববি বলেন, ‘ছবির গল্পটা থ্রিলারধর্মী। জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ। সৈকত নাসিরও মেধাবী পরিচালক। সব মিলিয়ে ভালো কিছু হবে।’ তিনি আরও বলেন, ‘দর্শক আমার আর রোশানের বেপরোয়া দেখে মুগ্ধ হয়েছিল। আমারও খুব ভালো লেগেছে তার সঙ্গে কাজ করে। সিনিয়র-জুনিয়র সব শিল্পীকে প্রাপ্য সম্মানটুকু সে দিতে জানে। আর শেখার চেষ্টা করে সবার কাছ থেকে। এই গুণ তাকে অনেক দূরে দিয়ে যাবে বলে আমি আশা করি। আবারও তার সঙ্গে কাজ করা হলো। আশা করছি এই ছবিটিও হিট হবে।’

নির্মাতা সৈকত বলেন, ‘পাপ সিনেমার গল্প থ্রিলার ধাঁচের। নানা রকম কমার্শিয়াল উপাদানও রয়েছে। এতে চারটি চরিত্র গুরুত্বপূর্ণ। একটি ছেলে আর তিনটি মেয়ে। সেখান থেকে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন ববি ও রোশান। আশা করছি ভালো একটি ছবি উপহার দিতে পারব।’

রোশান-ববি ছাড়াও এতে আরও অভিনয় করেছেন জাকিয়া মাহা, আমান রেজা, আরিয়ানাসহ আরও অনেকে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা