প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৩ ১৫:৪০ পিএম
আপডেট : ০৬ মার্চ ২০২৩ ১৫:৪৭ পিএম
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান। এই নায়ককে ঘিরে অপু বিশ্বাস ও বুবলীর সম্পর্কের টানাপোড়েন বহুদিন ধরেই চলছে। প্রায় সময়ই একে অন্যেকে নিয়ে বিভিন্ন মন্তব্য মেতে উঠতে দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই দুই নায়িকার সম্পর্কের ফাটলকে ঘিরে অন্যান্য তারকারাও পড়েন বেশ বিপাকে, হন বিব্রত।
কারণ অপুর সঙ্গে যাদের সম্পর্ক ভালো তারা বুবলীর হয়ে কিছু বলতে পারেন না। আবার বুবলীর পক্ষে যারা বলেন তাদের এড়িয়ে চলেন অপু বিশ্বাস।
গতকাল রোববার অপু-বুবলীর দ্বন্দ্বে জড়িয়েছে চিত্রনায়িকা বর্ষার নাম। তিনি গতকাল বুবলীর একটি ছবি পোস্ট করেন। সেই ছবিতে বুবলীর সঙ্গে দেখা গেছে তার ছেলে বীরকেও। ছবিটি পোস্ট করে বর্ষা লাভ ইমোজি দিয়ে লিখেছিলেন, ‘সুন্দর’।
ব্যাস! একটি পোস্ট অপু-বুবলীর সাপে নেউলে সম্পর্কটা যেন উস্কে দিলো। বুবলী ও তার ছেলের ছবি পোস্ট করে সুন্দর বলাতে বর্ষার উপর সন্তুষ্ট নন অপু বিশ্বাস। তিনি সেটারই প্রমাণ দিলেন আরেকটি পোস্ট করে। সেখানে দেখা গেল বর্ষার স্বামী চিত্রনায়ক অনন্ত জলিলের প্রথম স্ত্রীর মেয়ের বিয়ের ভিডিও শেয়ার করেছেন তিনি। বর্ষারই মতো লাভ ইমোজি দিয়ে অপুও ক্যাপশন দিয়েছেন, ‘সুন্দর’।
অর্থাৎ, বর্ষাকে তার সতীনের সন্তানের কথা মনে করিয়ে দিয়ে যেন প্রতিশোধ নিলেন অপু। বিষয়টি নজর এড়ায়নি নেটবাসীদের। বেশ আলোচনা হচ্ছে তিন নায়িকার পোস্ট নিয়ে।