× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এটা ভুল করার বয়স : সারা আলী খান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ মার্চ ২০২৩ ১৭:৪২ পিএম

আপডেট : ০১ মার্চ ২০২৩ ১৮:০১ পিএম

এটা ভুল করার বয়স : সারা আলী খান

বলিউড অভিনেতা সাইফ আলী খান ও অমৃতা সিংয়ের মেয়ে সারা আলী খান। স্টার কিডের তকমা নিয়ে ২০১৮ সালে বলিউড ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু হয় তার। তার প্রথম সিনেমা 'কেদারনাথ'। অভিষেক কাপুর পরিচালনায় এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন প্রায়ত অভিনেতা সিদ্ধার্থ কাপুর। সিনেমাটি দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলে। প্রশংসিত হয় সারার অভিনয়। তবে এরপর আর তেমন কোনো হিট সিনেমা উপহার দিতে পারেননি বলিউডে সম্ভাবনাময় এই তারকা।

টানা ব্যর্থতার কারণে বেশ খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন সারা। তার দ্বিতীয় সিনেমা  ‘শিম্বা’। যেখানে বলিউড স্টার রণবীর সিংয়ের বিপরীতে অভিনয় করেও সফল হননি তিনি। এ ছাড়া তার ‘লাভ আজকাল’, ‘কুলি নম্বর-১’ ও ‘আতরাঙ্গি রে’ দর্শক মহলে সাড়া ফেলতে পারেনি। 

সারা সম্প্রতি নিজের টানা ব্যর্থতা নিয়ে মুখ খুলেছেন। ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সারা বলেন, ‘বলিউড যাত্রা আমার খুব ভালোভাবেই শুরু হয়। এরপর সিনেমা নির্বাচনে আমি খুব তাড়াহুড়ো করে ফেলি। যার ফলে একাধিক সিনেমায় কাজ করলেও দর্শক মহলে তেমন একটা সাড়া ফেলতে পারিনি। বলতে গেলে এটি আমার বয়সের ভুল। আমার বয়সটাই চলছে ভুল করার।’ এ সময় নিজের সিনেমা নির্বাচনের বিষয় নিয়েও কথা বলেন সারা। তিনি বলেন, ‘সামনে আমি চরিত্র নির্ভর ও গল্প নির্ভর সিনেমায় অভিনয় করতে চাইব। প্রয়োজনে কাজ কম করব, কিন্তু ভালো গল্প ছাড়া অভিনয় করব না।’ সারা আলী খানকে সব শেষ ‘আতরাঙ্গি রে’ সিনেমায় অভিনয় করতে দেখা গেছে। এই সিনেমায় সারার বিপরীতে অভিনয় করে দক্ষিণের তারকা ধানুশ ও বলিউড তারকা অক্ষয় কুমার। এ ছাড়া তার হাতে বেশকিছু সিনেমার কাজ রয়েছে। তার মধ্যে ‘কিট্টি’, ‘অ্যায় ওয়াতান মেরে ওয়াতান’, মেট্রো ইন দিনো ও  ‘মার্ডার মোবারক’ অন্যতম।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা