প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:৪৬ পিএম
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:০৪ পিএম
বলিউড অভিনেতা শাহরুখ খান এবং তার স্ত্রী গৌরী খান। ছবি : সংগৃহীত
বলিউডের 'কিং অফ রোমান্স' খ্যাত শাহরুখ খান কখনোই তার স্ত্রী গৌরী খানের প্রতি ভালবাসা প্রদর্শণের সুযোগ হাতছাড়া করেন না।
তিনি ভক্তদের সঙ্গে গত সোমবার (২৭ ফেব্রুয়ারি) আলাপচারিতার সময় তার সুখি দাম্পত্য জীবনের রহস্য প্রকাশ করেছেন।
এই 'পাঠান' অভিনেতা টুইটারে একটি ‘#আসকএসআরকে’ সেশনে পাঠানের সাফল্য এবং আসন্ন কাজগুলো সম্পর্কিত টুইটগুলোর জবাব দেওয়া ছাড়াও তার ব্যক্তিগত জীবন সম্পর্কিত প্রশ্নগুলোরও উত্তর দিয়েছেন।
একজন তাকে জিজ্ঞাসা করেছিলেন যে, ‘আপনার সুখি দাম্পত্য জীবনের রহস্য কী?’
উত্তরে শাহরুখ বলেন, ‘গৌরীর সর্বোত্তম সরল হৃদয় ও মন আছে। তিনি আমাদের পরিবারের সকলকে ভালোবাসা এবং বিশ্বাস দিয়ে ধরে রেখেছেন। এটাই আমার সুখি দাম্পত্য জীবনের রহস্য।’
গৌরীর সঙ্গে শাহরুখ প্রথম দেখা করেন ১৯৮৪ সালে। তখন তার বয়স ছিল ১৮ বছর, আর গৌরির মাত্র ১৪ বছর।
শাহরুখ এক পার্টিতে গৌরির সঙ্গে ধাক্কা খেয়েছিলেন। ‘তিন সেকেন্ডের বেশি’ কথা বলার পরে শাহরুখ গৌরীর ব্যাপারে ‘উৎসাহিত’ বোধ করেন এবং তার সঙ্গে ডেট করতে চান।
কয়েক বছর ডেট করার পর ১৯৯১ সালের ২৫ অক্টোবর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।
সূত্র : খালেজ টাইমস