প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৩৬ পিএম
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:০৩ পিএম
কলকাতার রকস্টার রূপম ইসলাম। অন্যদিকে গোটা ভারতসহ সারা বিশ্বে অরিজিৎ সিংয়ের ভক্ত-অনুরাগীর সংখ্যাও কম নয়। এবার হাত মেলালেন দুই শিল্পী। এবার তারা একসঙ্গে নতুন চমক নিয়ে আসছেন। সম্প্রতি কলকাতায় অরিজিৎ মঞ্চ মাতিয়েছেন।
মঞ্চে হঠাৎ ‘ফসিলস’-এর গান গাইছেন অরিজিৎ। এদিকে দর্শকসারি ছেড়ে উঠে দাঁড়িয়ে গেলেন রূপম ইসলাম। স্টেজের দিকে এগিয়ে যেতেই অরিজিৎ তার দিকে এগিয়ে দিলেন মাইক। রূপম-অরিজিৎ একসঙ্গে কণ্ঠ ছাড়লেন- ‘এই একলা ঘর আমার দেশ..’। অরিজিতের কনসার্টে রূপমের উপস্থিতি দেখে সবার মনে একটাই প্রশ্ন, তাদের নতুন কোনো চমক আসছে কি না? বেশিদিন অপেক্ষা করতে হলো না। কয়েকদিন কাটতে না কাটতেই ভক্ত-অনুরাগীদের সুসংবাদ শোনালেন রূপম নিজেই। হাসিমুখে দেখা গেল অরিজিৎকেও।
কয়েক সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করে রূপম লেখেন, ’নতুন কাজের ঘোষণা। আমি এবং অরিজিৎ। একসঙ্গে কাজ কী আসছে? হ্যাঁ, আসছে। বিস্তারিত জানবেন পরে।’ এই ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই শ্রোতাদের মধ্যে তৈরি হয়েছে আরও জানার কৌতূহল।
আরও পড়ুন: মঞ্চে নতুন ৭ নাটক
ভিডিওতে রূপম আরও বলেন, ’আগের দিন যে ঘটনাটা ঘটেছে, তা ছিল সম্পূর্ণ অপরিকল্পিত। কিন্তু এবার আমরা আসছি একসঙ্গে, পুরো পরিকল্পনা নিয়ে। আগে সব সময় এমনটাই ঘটেছে যে আমি দর্শকাসনে আর অরিজিৎ স্টেজে কিংবা উল্টোটা। এবার আসছে নতুন কিছু।’ অরিজিৎ আর রূপমের নতুন গানের অ্যালবাম আসছে, না কি কনসার্ট, কোনো কিছুই অবশ্য এখনও বোঝা যাচ্ছে না।
সেই বিশেষ মুহূর্তের ভিডিও পোস্ট করে রূপম লেখেন, ’ধন্যবাদ অরিজিৎ, ভালোবাসি তোমায়। এই প্রথম আমাদের সামনাসামনি দেখা। এর চেয়ে ভালো আর কী হতো! সম্পূর্ণ অনুষ্ঠানে দারুণ আনন্দ করেছি। বিশেষ করে তোমার গলায় ‘ভূত আর তিলোত্তমা’।আবার হবে।’