× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্যানসার রোগীর পাশে প্রিয়াঙ্কা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৪৫ পিএম

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:৫৪ পিএম

ক্যানসার রোগীর পাশে প্রিয়াঙ্কা

ভারতের গ্লোবাল স্টার প্রিয়াঙ্কা চোপড়ার তারকাখ্যাতি নিয়ে নতুন করে কিছু বলার নেই। অভিনয়ের পাশাপাশি নিয়মিত সামাজিক কাজে ব্যস্ত থাকেন তিনি। যার কারণে ইউনিসেফের শুভেচ্ছা দূত হয়ে বিশ্বের সুবিধাবঞ্চিত শিশুদের জন্যও কাজ করেন তিনি। এবার একজন ক্যানসার রোগীর পাশে দাঁড়িয়ে সবাইকে চমকে দিল ভারতের এই তারকা। 

সম্প্রতি, দ্য স্কাই ইজ পিঙ্ক বিউটি জোনাস ব্রাদার্সের কনসার্টে অংশ নিয়েছিলেন প্রিয়াঙ্কা। যেখানে তার সঙ্গে উপস্থিত ছিলেন ব্রিটিশ অভিনেত্রী সোফি টার্নারও। যিনি সম্পর্কে পিসির দেবরের বউ।

সেই কনসার্টে প্রিয়াঙ্কার সঙ্গে সাক্ষাৎ হয় একজন ক্যানসার রোগীর। যিনি জোনাস ব্রাদার্সের একজন বড় ভক্ত। লাস ভেগাসে জোনাস ব্রাদার্সের শো হওয়ায় ছেলের সঙ্গে শো দেখতে আসেন মার্কিন এই নারী। বর্তমানে তার কেমো চলায় মাথায় চুল না থাকা এই নারীর দিকে হুট করেই চোখ চলে যায় নিক পত্নী প্রিয়াঙ্কা চোপড়ার। এরপর অভিনেত্রী তার কাছে ছুটে গিয়ে কয়েকজন কর্মীর সাহায্যে তাদেরকে কনসার্টটি দেখার জন্য ভিআইপি বিভাগে আসতে বলেন। শুধু তাই নয়, প্রিয়াঙ্কা চোপড়াও এগিয়ে গিয়ে নিজের পরিচয় দিয়ে তাদের সঙ্গে কিছুক্ষণ আড্ডাও দেন। অভিনেত্রীর এমন আচরণ উপস্থিত সবার মন কেড়ে নেয়। যার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। একপর্যায়ে তার পাশে থাকার ঘোষণা দেন বলিউডের এই দেশি গার্ল। 

আরও পড়ুন: ফিরে এলেন মেগান

স্ত্রী প্রিয়াঙ্কার সঙ্গে জোনাস ব্রাদার্সের লাস ভেগাসের কনসার্ট থেকে বেশকিছু ঘনিষ্ঠ এবং একক ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন নিক জোনাস। ক্যাপশনে লিখেছেন, ‘তোমার সঙ্গে ভেগাসে।’

প্রিয়াঙ্কাও ছবিগুলো ইনস্টাগ্রাম পোস্টে রি-শেয়ার করে তার আবেগ প্রকাশ করে লিখেছেন, ‘তুমিই সেই ডানা যা আমাকে উড়তে শেখায়।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা