× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আবারও হলিউডে অনিল কাপুর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৪৩ পিএম

আবারও হলিউডে অনিল কাপুর

বলিউড অভিনেতা অনিল কাপুর। প্রথমবারের মতো হলিউডের একটি ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা যাবে তাকে। যেখানে জনপ্রিয় মার্ভেল তারকা জেরেমি রেনারের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে অনিল নিজেই তার অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেন। ওয়েব সিরিজটির নাম ‘রেনারভেশন’। এবারের পর্ব নিয়ে মোট চারটি পর্ব ইতোমধ্যেই মুক্তি দেওয়া হয়েছে।

ওয়েব সিরিজে অনিল কাপুরের অভিনয়ের বিষয়টি আলোচনায় আসে সম্প্রতি তার মুক্তি পাওয়া ‘দ্য নাইট ম্যানেজার’ সিরিজটির মাধ্যমে। যেখানে তার অভিনয় দর্শক ও সমালোচকের নজর কেড়েছে। এরপর বলিউড অভিনেতার কাজে মুগ্ধ হয়ে ‘ব্যান্ডিট কুইন’ খ্যাত পরিচালক শেখর কাপুর অনিলের প্রশংসা করে টুইট করেন। সেখানে তিনি লেখেন, ‘প্রত্যেকটা কাজের মাধ্যমে অভিনেতা হিসেবে আরও ধারালো হয়ে উঠছেন অনিল কাপুর। এছাড়া ওটিটি প্লাটফর্ম তাকে অনেক নতুন ধরনের কাজের সুযোগ করে দিয়েছে।’ 

টুইটারেই অনিলকে শেখর প্রশ্ন করেন, ‘এরপর কি চমক আছে?’ নির্মাতার প্রশ্নের জবাবে অনিল তার হলিউডের ওয়েব সিরিজটির বিষয়ে জানিয়ে বলেন, ‘ওটিটি এক সম্পূর্ণ নতুন ঘরানার প্লাটফর্ম। এই প্লাটফর্মে কাজ করতে আমার ভীষণ ভালো লাগছে। আপাতত হলিউড সুপারস্টার জেরেমির রেনারের সঙ্গে ‘রেনারভেশন’-এ কাজ করার অপেক্ষায় আছি। সবকিছু ঠিক হয়ে গেছে, খুব তাড়াতাড়ি আমরা একসঙ্গে শুটিং করব।’ 

তার এমন বক্তব্যের পর সবাই নিশ্চিত হয়ে যায় হলিউডে ওয়েব সিরিজ করছেন তিনি। এরপর অভিনন্দন ও ভালোবাসায় রি-টুইটে ভরে যায় মি. ইন্ডিয়ার টুইট বক্স। ওয়েব সিরিজটি ডিজনি প্লাস রিয়েলিটি প্লাটফর্মে প্রচারিত হচ্ছে।

অনিল কাপুর ২০০৮ সালে ‘স্লামডগ মিলিয়নিয়ার’ ছবির হাত ধরে চলচ্চিত্রের আন্তর্জাতিক দুনিয়ায় পা রাখেন অনিল কাপুর। তার পর হলিউডের অন্যতম জনপ্রিয় তারকা টম ক্রুজের সঙ্গে ‘মিশন ইমপসিবল : গোস্ট প্রোটোকল’ সিনেমায় দেখা যায় তাকে। এছাড়া জনপ্রিয় থ্রিলার সিরিজ় ‘২৪’-এ অভিনয় করেন তিনি। পরে এই সিরিজের হিন্দি সংস্করণের প্রধান চরিত্রেও ছিলেন অনিল কাপুর। 

এর আগে হলিউড তারকা জেরেমিকে দেখা গিয়েছিল ভারতের রাজস্থানের আলওয়ারে। সেসময় ভারত সফরে এসে অনিল কাপুরের সঙ্গে দেখা করনে তিনি। এরপরই রেনারভেশনে অনিলের কাস্ট নিয়ে শুরু হয় গুঞ্জন। নতুন বছরের শুরুতেই ভয়াবহ দুর্ঘটনার শিকার হন মার্ভেল তারকা। তখন তার দ্রুত সুস্থতা কামনা করে অনিল কাপুর টুইট করলে সবাই নিশ্চিত হয়ে যান, তারা দুজন একসঙ্গে কিছু একটা করছেন। এবার সেই গুঞ্জন সত্যি হলো।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা