× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিবিড়ের অবস্থা এখন অপরিবর্তিত, কোনো অবনতি নেই!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:৪৮ পিএম

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:২৫ পিএম

নিবিড়ের অবস্থা এখন অপরিবর্তিত, কোনো অবনতি নেই!

কানাডায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের একমাত্র ছেলে নিবিড় কুমার। বর্তমানে তিনি কানাডার একটি হাসপাতালে চিকিৎসাধীন।

ছেলের দুর্ঘটনার খবরে বুধবার ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় রাত আনুমানিক সাড়ে ১১টায় স্ত্রীসহ কানাডায় ছুটে গেছেন কুমার বিশ্বজিৎ। বর্তমানে তিনি কানাডার টরন্টোতে আছেন। সেখান থেকে জানিয়েছেন ছেলে নিবিড়ের সবশেষ অবস্থা।

কুমার বিশ্বজিৎ গণমাধ্যমকে জানান, নিবিড়ের অবস্থা এখন অপরিবর্তিত, কোনো অবনতি নেই'। কানাডার ডাউন টাউনের সেন্ট মাইকেল হাসপাতালে চিকিৎসা চলছে তার।

তিনি আরও বলেন, ‌’নিবিড়ের চিকিৎসার এখনও দুটি স্টেজ আছে। সৃষ্টিকর্তার অপার কৃপায় যদি সেই দুটি স্টেজ সুন্দরভাবে পার করে আসতে পারি, তখন বলব, শতভাগ সফল।’

জানা গেছে, দুর্ঘটনার পর নিবিড়ের শরীরে দুটি সার্জারি হয়েছে। তার মস্তিষ্কে রক্ত জমে ছিল, সার্জারি করে সেটি সরানো হয়েছে। আরেকটা সার্জারি হয়েছে পাকস্থলিতে। চিকিৎসকরা ধারণা করছেন, নিবিড়ের একটা স্ট্রোকও হতে পারে।

পড়াশোনার সূত্রে কানাডায় থাকছেন নিবিড় কুমার। গত সোমবার স্থানীয় সময় রাত ১১টায় সড়ক দুর্ঘটনার মুখে পড়েন তিনি।  টরন্টোর হাইওয়ে ৪২৭-এর দুনদাস স্ট্রিট ওয়েস্টে একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়। গাড়িটি অতিরিক্ত গতিতে চলছিল বলে জানা গেছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা