প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:০৮ পিএম
জনপ্রিয় তারকা জুটি নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া। নিক জোনাসের সঙ্গে বিয়ের পর থেকেই বলিউডের তুলনায় হলিউডের কাজেই বেশি মনোযোগী এই অভিনেত্রী। আর তাই গেল কয়েক বছর ধরে বলিউড সিনেমা থেকে ক্ষাণিকটা দূরে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে এবার আবারও হলিউড চমক নিয়ে আসছেন প্রিয়াঙ্কা চোপড়া। সদ্য মুক্তি পেয়েছে তার আর‘লাভ এগেইন’ সিনেমার এর ট্রেলার।
ভালোবাসা দিবস উপলক্ষে ভক্তদের জন্য প্রকাশ্যে এসেছে রোম্যান্টিক কমেডি ঘরানার এই ছবিটির ট্রেলার। প্রিয়াঙ্কা চোপড়ার বিপরীতে এই ছবিতে মুখ্য পুরুষ চরিত্রে দেখা যাবে স্যাম হিউগেনকে।
ছবিটিতে দেখা যাবে একবার আঘাত পাওয়ার পরেও প্রিয়াঙ্কা ভালোবাসাকে আরও একটি সুযোগ দিচ্ছেন। ট্রেলারে তারই আভাস মিলেছে। গল্পটাও আবর্তিত হবে তাকে ঘিরেই।
তবে চমক এখানেই শেষ নয়। কেননা প্রিয়াঙ্কার বর নিক জোনাসের ঝলকও মিলেছে ট্রেলারে। যেখানে চুম্বনরত অবস্থায় দেখা যায় তাদের। ধারণা করা হচ্ছে, ছবিতে একটি বিশেষ চরিত্রে দেখা যেতে পারে নিককে।
২মিনিট ৫৪ সেকেন্ডের ‘লাভ এগেইন’ ছবির ট্রেলারে দেখা গেছে প্রিয়াঙ্কার প্রেমিকের মৃত্যু হয়েছে। যেখানে প্রিয়াঙ্কার চরিত্রের নাম মীরা। ঠিক এমন চরিত্র নিয়ে সিনেমার কাহিনী এগিয়েছে।
জিম স্ট্রাউসের পরিচালনায় আগামী ১২ মে বড়পর্দায় মুক্তি পাবে ‘লাভ এগেইন’ ছবিটি। ভারতে এই ছবিটি সোনি পিকচার্সের তরফে ডিস্ট্রিবিউট করা হবে বলে টুইটে জানিয়েছেন তরণ আদর্শ।