× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুক্তি পাচ্ছে ‘বীরত্ব’

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ২৮ আগস্ট ২০২২ ১৪:৫০ পিএম

আপডেট : ২৮ আগস্ট ২০২২ ১৬:২৩ পিএম

মুক্তি পাচ্ছে ‘বীরত্ব’

চলচ্চিত্রে অভিষেক হচ্ছে নবাগতা অভিনেত্রী নিশাত নাওয়ার সালওয়ার । সাইদুল ইসলাম রানার পরিচালনায় আগামী ১৬ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে তার প্রথম সিনেমা ‘বীরত্ব’। এতে তার বিপরীতে দেখা যাবে চিত্রনায়ক ইমনকে। 

সম্প্রতি প্রকাশ পেয়েছে মুক্তির অপেক্ষায় থাকা এ সিনেমার গান ‘ভালোবাসা বলা হয়ে যায়’। রোমান্টিক আমেজের এ গানটির শুটিং হয়েছে সিলেটের চা-বাগান, জাফলংসহ বিভিন্ন লোকেশনে। গোলাম রাব্বী সোহাগের সুর-সংগীতে গানটি লিখেছেন নির্মাতা সাইদুল ইসলাম রানা। গেয়েছেন গায়ক ইমরান ও গায়িকা পূজা। টাইগার মিডিয়া অফিসিয়ালে প্রকাশ হয়েছে গানটি।

‘বীরত্ব’ ছবিটি পরিচালক সাইদুর রহমান রানার প্রথম সিনেমা। নারী পাচার, মানব সম্পর্ক ও লম্বা জার্নির গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘বীরত্ব’। ২০২০-এর শেষদিকে শুরু হয় ‘বীরত্ব’ ছবির শুটিং। ছবিটি প্রযোজনা করেছে পিং পং এন্টারটেইনমেন্ট।

পরিচালক সাইদুর রহমান রানা বলেন, ১২০টির বেশি লোকেশন ব্যবহার করেছি। এক লোকেশন একাধিকবার নেই। পুরো সিনেমা দেখলে বোরিং লাগার কোনো সুযোগ নেই। তবে বারবার ইমোশনাল হতে হবে। সেপ্টেম্বরে বাংলাদেশে মুক্তি পাবে। পরে আমেরিকা, কানাডা ও ভারতের চারটি রাজ্যে মুক্তি পাবে সিনেমাটি। 

প্রবা/এসএস/জেআই
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা