× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতীয় কবির প্রয়াণ দিবসে ‘তুমি আছো চিরদিন’

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ২৬ আগস্ট ২০২২ ১৬:৪৮ পিএম

আপডেট : ২৬ আগস্ট ২০২২ ১৭:০২ পিএম

জাতীয় কবির প্রয়াণ দিবসে ‘তুমি আছো চিরদিন’

একুশে টেলিভিশনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান প্রচার হবে। এর নাম ‘তুমি আছো চিরদিন’। 

আগামীকাল (২৭ আগস্ট) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস। এই উপলক্ষে একুশে টেলিভিশন আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠানমালা। 

ওই দিন একুশে টেলিভিশনে সকাল সাতটায় প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘তুমি আছো চিরদিন’। 

অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইসরাফিল শাহীন। এটি জাতীয় কবির গান ও কবিতা দিয়ে সাজানো হয়েছে। কবিতা আবৃত্তি করেছেন কবি ও আবৃত্তিকার শিমুল মুস্তাফা। 

এখানে গান পরিবেশন করেছেন কণ্ঠশিল্পী মুহিত খান ও মৃদুলা সমাদ্দর।

প্রবা/এলএ

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা