× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিস্টার অ্যান্ড মিসেস দেশমুখের বাজিমাত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৩১ পিএম

মিস্টার অ্যান্ড মিসেস দেশমুখের বাজিমাত

ভারতের সিনে ইন্ডাস্ট্রিতে রিতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি সুজা বেশ জনপ্রিয় তারকা দম্পতি। প্রতিনিয়ত অন্তর্জাল দুনিয়ায় তাদের দুষ্টমিষ্টি খুনসুটি মুগ্ধ করে ভক্তদের। সম্প্রতি রিতেশের পরিচালিত মারাঠি সিনেমা ‘ভেড’-এ অভিনয় করেছেন জেনেলিয়া। মারাঠি বক্স অফিসে ছবিটি বেশ বড় সাফল্য পেয়েছে। ইতোমধ্যে মারাঠি ইন্ডাস্ট্রির ইতিহাসে ‘সাইরাত’-এর পর আয়ের দিক থেকে দ্বিতীয় স্থান দখল করে নিয়েছে ছবিটি। 

তবে মজার বিষয় হলো, ছবিটির গল্প দিয়ে শুরুতে টিকটক ভিডিও বানানোর কথা ছিল। ভারতীয় একটি গণমাধ্যমে এমনটাই জানিয়েছেন জেনেলিয়া ডি সুজা। তিনি বলেন, ‘শুরুতে আমি ভেবেছিলাম এ সিনেমার কন্টেন্ট দিয়ে রিতেশ টিকটক ভিডিও বানাবে। কারণ আমরা দুজনে এমন প্রচুর ভিডিও বানিয়েছি। করোনার সময় যখন রিতেশ তার পরিকল্পনা জানিয়েছিল, আমি ভীষণ বিরক্ত হয়েছিলাম। পরে তার অনুরোধে এ সিনেমার সঙ্গে যুক্ত হই। আস্তে আস্তে আমার ভালোলাগা শুরু হয়। তবে এমন সাফল্য পাবে, তা কল্পনা করিনি।’

‘ভেড’ সিনেমা দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করলেন রিতেশ। সাধারণত অভিনয় দিয়ে দর্শককে মন্ত্রমুগ্ধ করে রাখলেও, নির্মাতা হিসেবেও এবার সমালোচকদের কাছ থেকে তিনি পেলেন লেটার মার্ক।

তবে নির্মাতা হিসেবে নিজের সাফল্যের সম্পূর্ণ কৃতিত্ব জেনেলিয়াকে দিয়েছেন রিতেশ। তিনি বলেন, ‘শুরুতে যারা শুনেছেন আমি সিনেমা বানাব, বেশিরভাগ লোকই হেসেছেন। তবে জেনেলিয়া আমাকে প্রতিনিয়ত উদ্বুদ্ধ করেছে, কীভাবে নির্মাতা হিসেবে আরও ভালো করা যায়। নির্মাতা হিসেবে কাজ করা আমার সবচেয়ে কঠিন অভিজ্ঞতা। এখনও মনে আছে, কাভি আলবিদা না কেহেনা ছবির শুটিং সেটে লুকিয়ে গিয়ে করণ জোহরের পরিচালনা দেখতাম।’

রিতেশ আরও জানান, শুরুতে সিনেমাটির পরিবেশক হিসেবে কাউকে খুঁজে পাননি। তবে এখন ছবির সাফল্য সেসব কষ্ট ভুলিয় দিয়েছে রিতেশকে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা