বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২২ ১৩:০৫ পিএম
আপডেট : ২৩ আগস্ট ২০২২ ১৩:৩৮ পিএম
জয়া আহসান, এই নামটি এখন বেশ পরিচিত। এক সময় এপার বাংলা অর্থাৎ বাংলাদেশে তার কাজ সীমাবদ্ধ থাকলেও এখন তিনি এপার বাংলার গণ্ডি পেরিয়ে কাজ করছেন ওপার বাংলাতেও। অভিনেত্রীর বয়স এখন ৩৯। তবে দেখে বোঝার উপায় নেই। জয়ার বয়স যত বাড়ছে সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তার গ্লামার।
এই বয়সে এমন ফিটনেস কিংবা গ্লামার যাই বলা হোক তা ধরে রাখতে দেখা যায় না বাংলাদেশের কোনো অভিনেত্রীকে। তাই জয়ার এই ফিটনেস স্বাভাবিকভাবেই বেশ আলোচনার জন্ম দেয় বরাবরই। এবারও হয়নি তার ব্যতিক্রম। আবারও নতুন ফিটনেস নিয়ে আলোচনায় এসেছেন জয়া।
গত ২২ আগস্ট দুপুরে জয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি পোস্ট করেন। ছবিতে তাকে দেখা যাচ্ছে কালো রঙের পোশাকে ও কালো প্যান্টে। উপরে ধূসর রঙের একটি পাতলা শার্ট টাইপের পোশাক পড়েছেন এই অভিনেত্রী। রঙিন ও মোহনীয় কোঁকড়া চুলে ক্যামেরার সামনে তার উপস্থিতি ঝড় তুলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভক্তরা একের পর এক মন্তব্য করে নিজেদের প্রতিক্রিয়া জানাচ্ছেন।
একজন ভক্ত মন্তব্য করেছেন, ‘গরম আর লোডশেডিংয়ে এমনিতেই থাকতে পারছি না! তার ওপর আবার আরও গরমের ছবি! শীতকালের জন্য কিছু রাখেন ‘‘আপা’’।
অপর একজন নারী ভক্ত লিখেছেন, ‘আগুন! পুরাই আগুন! এত সুন্দর মেইনটেইন করেছেন নিজেকে!’
অন্য একজন লিখেছেন, ‘এজন্যই আজকের তাপমাত্রা এত গরম!’
এত প্রশংসার ভিড়েও নেতিবাচক মন্তব্যও দেখা গেছে। তবে নেতিবাচক কথা যাই বলুক, জয়া তার আকর্ষণীয় লুকে মন মাতিয়ে দিয়েছেন তার ভক্ত, অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের। এতে কোনো সন্দেহ নেই।
প্রবা/টিএম /এসআর