× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শুটিংয়ে অচেতন হয়ে পড়েছিলেন এমা!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৩ ১১:৩৮ এএম

শুটিংয়ে অচেতন হয়ে পড়েছিলেন এমা!

হলিউডের জনপ্রিয় অভিনেত্রী এমা ওয়াটসন সব সময় থাকেন আলোচনার কেন্দ্রে। বেছে বেছে সিনেমা করলেও, নানারকম সামাজিক কাজে তাকে প্রায়ই দেখা যায়।

তবে ‘হ্যারি পটার’ সিরিজের জন্য দুনিয়াজোড়া খ্যাতি তার। মাত্র ৯ বছর বয়সে বিশ্ব বিখ্যাত ‘হ্যারি পটার সিরিজ’-এর হারমাইনি গ্রেঞ্জার হিসেবে অভিনয় সফর শুরু করেছিলেন এই হলি সুন্দরী। দেখতে দেখতে ২৩ বছর কেটেছে। ৩২ বছর বয়সি এই নায়িকার অভিনয়ের ক্যারিয়ার গ্রাফ রীতিমতো তাক লাগায়।

হ্যারি পটারের বাইরেও তার উল্লেখযোগ্য বেশকিছু কাজ রয়েছে। এর মধ্যে ২০১৪ সালে অভিনীত নোরা চরিত্রটি ছিল বেশ আলোচিত। এই ছবিতে বেশ খারাপ পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছিল এমাকে। সম্প্রতি মার্কিন গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানালেন তিনি। 

ড্যারেন অ্যারেনফস্কি পরিচালিত সিনেমাটিতে এমাকে নোরার চরিত্রে দেখা গিয়েছিল। এতে অভিনয় করতে গিয়ে তাকে অভিনয়-জীবনের সবচেয়ে কষ্টকর অভিজ্ঞতার মধ্যে পড়তে হয়েছিল। এ অভিনেত্রী বলেন, ‘একটি গুহায় ছবির শুটিং করতে হয়েছিল। প্রচণ্ড গরমে তার প্রচণ্ড পিপাসা পেয়েছিল। কিন্তু নির্মাতার চাওয়ামতো শুটিং চালিয়ে যেত হচ্ছিল সবাইকেÑ এমন পরিস্থিতিতে হুট করে অজ্ঞান হয়ে পড়েন এমা।

এর পরদিন বেশ বিরক্ত নিয়ে শুটিং সেটে আসেন এমা। তখন নির্মাতাকে জানান নিজের অসুস্থতার কথা। কিন্তু পরিচালক ড্যারেন তাকে বলেনÑ যেমনই বোধ করুক না কেন, শুটিং শুরু করতে হবে। তবে এমা চিৎকার দিয়ে উঠে বলেন, ড্যারেন কি মজা করছে, নাকি পাগল হয়ে গেছে।

এদিকে চলতি মাসের শুরুর দিকে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে নিজের ইনস্টাগ্রামে এক পোস্ট করেছেন হ্যারি পটার তারকা এমা ওয়াটসন। তা নিয়ে বিভিন্ন মহলে জন্ম নিয়েছে নানা আলোচনা-সমালোচনা। 

ছবির ক্যাপশনে ব্রিটিশ-অস্ট্রেলিয়ান নারীবাদী কর্মী সারা আহমদকে উদ্ধৃত করে তিনি লেখেন, ‘সংহতির অর্থ এমন নয় যে আমাদের সংগ্রাম একই হবে বা আমাদের ব্যথ্যাও একই হবে অথবা আমরা একই ভবিষ্যতের আশা করব। সংহতির সঙ্গে যুক্ত রয়েছে প্রতিশ্রুতি ও কাজ। একই সঙ্গে তাতে যুক্ত আছে স্বীকৃতি; যদিও আমরা একই প্রকার অনুভব করতে না পারি বা একই জীবনযাত্রা নির্বাহ না করি বা সাদৃশ্যপূর্ণ অবস্থার একই শরীর আমাদের না থাকে।’

এমা ওয়াটসনের এই পোস্টের কিছু সময় পরই জাতিসংঘে ইসরায়েলের দূত গিলাদ এরদানের সমালোচনা করে এক টুইট করেন। ওই টুইটবার্তায় এমা ওয়াটসনের ইনস্টাগ্রামের ছবিটি যুক্ত করে তিনি লেখেন, ‘হ্যারি পটারেই হয়তো কল্পকাহিনি কাজ করতে পারে; কিন্তু এর সঙ্গে বাস্তবের কোনো যোগ নেই। যদি তা হতো, তবে জাদুকরের রাজ্যের জাদু ব্যবহার করেই হামাস (যারা নারী নিপীড়ন করে ও ইসরায়েলের উচ্ছেদ চায়) ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের (যারা সন্ত্রাস সমর্থন করে) দুর্বৃত্তপনা বিলীন করা যেত। আমিও এর পক্ষে থাকতাম!’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা