বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২২ আগস্ট ২০২২ ১৭:৩৭ পিএম
আপডেট : ২২ আগস্ট ২০২২ ২০:৫১ পিএম
মোশাররফ করিম
নতুন সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তারকা অভিনেতা মোশাররফ করিম। নির্মাতা নিয়ামুল মুক্তা পরিচালিত 'বৈদ্য' সিনেমায় দেখা যাবে তাকে। মোশাররফ করিমের বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেছেন পরিচালক নিজেই।
নিয়ামুল মুক্তা বলেন, 'মোশাররফ করিম আমার আগামী সিনেমায় থাকছেন, তিনি আনুষ্ঠানিক ভাবে চুক্তিবদ্ধ হয়েছেন। সিনেমার নাম 'বৈদ্য'। তার বিপরীতে কে থাকবেন তা এখনও ঠিক হয়নি।'
সিনেমার শুটিং শুরু হবে আগামী নভেম্বরে এমনই জানান পরিচালক। তিনি আরো বলেন, আশা করছি এ সময়ের মধ্যে সিনেমায় আরো কারা কারা অভিনয় করবেন, তা জানা যাবে।'
প্রসঙ্গত, নিয়ামুল মুক্তা পরিচালিত প্রথম সিনেমা 'কাঠবিড়ালী' দর্শকপ্রিয়তা পেয়েছিলো। তার পরবর্তী সিনেমা 'রক্তজবা' মুক্তির অপেক্ষায় আছে। এতে দেখা যাবে শরিফুল রাজ ও নুসরাত ইমরোজ তিশাকে। ছবিটি প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম।
প্রবা/সশা