× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শার্লিনের অভিযোগে আটক রাখি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৩ ১৮:১১ পিএম

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৩ ১৮:৩৪ পিএম

বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত।

বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত।

বলিউড অভিনেত্রী শার্লিন চোপড়ার দায়ের করা অভিযোগের ভিত্তিতে আটক হয়েছেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। এই আটকের খবর সমাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে স্বামী আদিল দুরানির সঙ্গে নিজের নাচের অ্যাকাডেমি উদ্বোধন করার কথা ছিল রাখির। তার আগেই তাকে আটক করে অম্বোলি থানার পুলিশ।

গত বছর বলিউড পরিচালক ও প্রযোজক সাজিদ খানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেন ‘ওয়াজা তুম হো’ খ্যাত আরেক বলিউড অভিনেত্রী শার্লিন চোপড়া।

মুম্বাই পুলিশের কাছে সাজিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন শার্লিন। অভিনেত্রী দাবি করেন, সাজিদ খান প্রভাবশালী হওয়ায় মুম্বাই পুলিশের কাছ থেকে কোনো সাহায্য পাচ্ছেন না তিনি। 

সেই সময় সাজিদের বিরুদ্ধে শার্লিনের অভিযোগ নিয়ে শার্লিনকে কটাক্ষ করে মন্তব্য করেন রাখি। তিনি বলেন,‘সাজিদ খানের বিরুদ্ধে কেউ সাক্ষ্য দেয়নি, কেন পুলিশ পদক্ষেপ নেবে? শাড়ি পরে, মেকআপ করে অন্যকে দোষারোপ করতে লজ্জা করে না! মুম্বাই পুলিশ জানে কোন মামলায় দম নেই’। 

এমনকি শার্লিনকে শোধরানোর পরামর্শও দেন ‘বিগ বস’ খ্যাত এই তারকা। রাখির এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে গত বছর নভেম্বরেই থানায় এফআইআর দায়ের করেন শার্লিন। সেই এফআইআর-এর ভিত্তিতে এবার আটক হলেন রাখি।

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা