× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউটিউবে রেকর্ড গড়ল পিকে’র প্রতারণা নিয়ে শাকিরার গান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৩ ১৪:৩৩ পিএম

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩ ১৭:০৩ পিএম

সাবেক সঙ্গী জেরার্ড পিকে’র সঙ্গে শাকিরা।

সাবেক সঙ্গী জেরার্ড পিকে’র সঙ্গে শাকিরা।

সাবেক সঙ্গী জেরার্ড পিকে’র প্রতারণা নিয়ে শাকিরার গাওয়া একটি গান ইউটিউবের রেকর্ড ভেঙেছে। 

‘আউট অব ইওর লিগ’ শিরোনামে গাওয়া গানটি ২৪ ঘণ্টায় ৬ কোটি ৩০ লাখবার ভিউ হয়েছে। সঙ্গত কারণেই লাতিন অঞ্চলে সবচেয়ে বেশিবার দেখা গান হিসেবে ইউটিউবে রেকর্ড গড়েছে এটি। 

২০২২ সালের জুন মাসে বার্সেলোনার সাবেক ফুটবলার ৩৫ বছর বয়সি পিকে’র কাছ থেকে আলাদা হয়ে যান ৪৫ বছর বয়সি শাকিরা। তাদের সম্পর্ক ১০ বছরের বেশি সময় স্থায়ী ছিল। তাদের সংসারে দুই সন্তানও রয়েছে।

চার মিনিটের ওই পপ গানে প্রথমবারের মতো আর্জেন্টিনার প্রযোজক ও ডিজে বিজারাপের সঙ্গে কাজ করেছেন। 

আউট অব ইওর লিগে পিকে’র ২৩ বছর বয়সি নতুন পার্টনারের বিষয়ে উল্লেখ করা হয়েছে। গানে পিকে’র উদ্দেশে বলা হয়েছে, ‘আমি আপনার খেলার বাইরে ছিলাম, এই কারণেই আপনি আপনার মতো কারও সঙ্গে আছেন।’ এ ছাড়াও স্পেনে শাকিরা যে ট্যাক্সসংক্রান্ত সমস্যায় পড়েছিলেন, সেটিও উঠে এসেছে এই গানে। 

ইউটিউবে এমন ইতিহাস গড়ার মাধ্যমে জে বলভিন, লুইস ফনসি ও ড্যাডি ইয়াঙ্কির মতো লাতিন পারফর্মারের সঙ্গে নিজের নাম লেখালেন শাকিরা।

পিকে’র সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর আরও একটি গান গেয়েছিলেন শাকিরা। তিন মাস আগে গাওয়া ওই গানের শিরোনাম ছিল ‘মনোটোনিয়া’। ওই গানে মূলত প্রতিশোধ নয় বরং হৃদয় ভেঙে যাওয়ার বিষয়টি ফুটে উঠেছিল।

সূত্র : আরব নিউজ

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা