× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘অমানুষ’-এর প্রথম সপ্তাহের টিকিট বিক্রির টাকা পাবেন বন্যাদুর্গতরা

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৮ জুন ২০২২ ২২:২৫ পিএম

‘অমানুষ’ সিনেমার প্রথম সপ্তাহের টিকিটের সব টাকা সিলেটের বন্যায় ক্ষতিগ্রস্তদের দান করে দেয়ার ঘোষণা

‘অমানুষ’ সিনেমার প্রথম সপ্তাহের টিকিটের সব টাকা সিলেটের বন্যায় ক্ষতিগ্রস্তদের দান করে দেয়ার ঘোষণা

গতকাল শুক্রবার দেশের ৪১টি প্রেক্ষাগৃহ পেয়েছে নির্মাতা অনন্য মামুন পরিচালিত সিনেমা ‘অমানুষ’। দর্শকের মাঝে বেশ সাড়াও ফেলেছে নিরব-মিথিলা অভিনীত সিনেমাটি।

মুক্তির এক দিন পরই বড় একটি ঘোষণা দিলেন পরিচালক অনন্য মামুন।

আজ ১৮ জুন শনিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘অমানুষ’ সিনেমার প্রথম সপ্তাহের টিকিটের সব টাকা সিলেটের বন্যায় ক্ষতিগ্রস্তদের দান করে দেয়ার ঘোষণা দিলেন পরিচালক অনন্য মামুন।

‘অমানুষ’ সিনেমার পোস্টার সংবলিত একটা কার্ড পোস্ট করেছেন পরিচালক। সেখানে লেখা হয়েছে, ‘অমামুষ সিনেমার প্রথম সপ্তাহের টিকিট বিক্রয়ের সব টাকা দান করা হবে সিলেটের বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে।’ ক্যাপশনে তিনি লেখেন, ‘চলুন সবাই মিলে পাশে দাঁড়ায়।’ 

নিজের ভেরিফায়েড পেজে একই পোস্ট করেছেন এই সিনেমার অভিনেতা চিত্রনায়ক নিরব। ক্যাপশনে তিনি লেখেন, ‘চলুন আমরা সবাই বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ায়।’

এ বিষয়ে নিরব জানান, ‘আমাদের প্রযোজক-পরিচালকসহ পুরো অমানুষ টিম মহৎ এই সিদ্ধান্তটি নিয়েছে।’

অমানুষ সিনেমায় মিথিলা-নিরব ছাড়াও অমানুষ-এ রয়েছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, নওশাবা, রাশেদ মামুন অপু, ডনসহ অনেকেই।

সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি ভয়াবহ অবনতি দিকে। সিলেট কুমারগাঁও গ্রিড উপকেন্দ্রে বন্যার পানি উঠে যাওয়ায় পুরো সিলেট ও সুনামগঞ্জ জেলার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছে। বন্যাদুর্গতদের উদ্ধারকাজে নেমেছেন সেনা ও নৌবাহিনীর সদস্যরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা