× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুত্র সন্তানের মা হলেন সোনম কাপুর

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২০ আগস্ট ২০২২ ১৮:৩৪ পিএম

আপডেট : ২২ আগস্ট ২০২২ ২০:১৩ পিএম

পুত্র সন্তানের মা হলেন সোনম কাপুর

বলিউডে কাপুর পরিবারে খুশির হাওয়া। মা হলেন সোনম কাপুর। আজ দুপুরে মুম্বাইয়ের একটি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন এই তারকা অভিনেত্রী। 

এ খবরে দারুণ খুশি সোনমের বাবা অনিল কাপুর। সোশ্যাল মিডিয়ায় একটি কার্ড পোস্ট করে সেই সুসংবাদ সকলের সঙ্গে শেয়ার করেছেন বর্ষীয়ান এই অভিনেতা। পাশাপাশি সোনমের সোশ্যাল মিডিয়া প্রোফাইলেও শেয়ার করা হয়েছে সেই কার্ড। 

কার্ডে লেখা আছে, ‘২০ আগস্ট আমরা হাত এগিয়ে, হৃদয় মেলে স্বাগত জানাচ্ছি আমাদের আদরের পুত্র সন্তানকে। এই জার্নিতে যে যে ডাক্তার, নার্স, বন্ধু, পরিবার আমাদের পাশে থেকেছেন তাদের সবাইকে ধন্যবাদ। এটা শুধুমাত্র শুরু তবে আমরা জানি এরপর আমাদের পুরো জীবন পরিবর্তিত হয়ে যাবে। সোনম ও আনন্দ।’ 

এদিকে মার্চ মাসের শেষে নিজের প্রেগন্যান্সির কথা সবাইকে জানান সোনম। অসাধারণ বেশ কিছু ছবি পোস্ট করেছিলেন তিনি। সেসময় সোশ্যাল মিডিয়ায় সোনম লিখেছিলেন, ‘আমরা সবকিছু দিয়ে তোমাকে বড় করে তুলব। আমাদের পরিবার তোমাকে ভালোবাসায় ভরিয়ে দেবে। তোমাকে স্বাগত জানানোর জন্য আর অপেক্ষা করতে পারছি না।’ 

এদিকে সোনমকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন তারকা থেকে শুরু করে অনুরাগীরা। নতুন বাবা-মা আনন্দ আহুজা ও সোনম কাপুরকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানান নীতু কাপুর, ফারহা খানসহ অন্য তারকারা। শুভেচ্ছায় ভরে উঠেছে দাদু অনিল কাপুরের প্রোফাইলও।

এর আগে জুলাইয়ে লন্ডনে নিজ বাসভবনে বেবি শাওয়ারের পার্টি করেছিলেন সোনম। যে বাংলোতে সোনম ও আনন্দের বিয়ে হয়েছিল, সেখানেই সাধের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অতিথিদের কাছে নিমন্ত্রণপত্রও পৌঁছে গিয়েছিল। সোনমের সাধে আমন্ত্রিত ছিলেন বলিতারকা দীপিকা পাড়ুকোন, কারিনা কাপুর খান, আলিয়া ভাট, মালাইকা অরোরা, মাসাবা গুপ্তা, অমৃতা অরোরা, রানী মুখোপাধ্যায়, স্বরা ভাস্করসহ আরও অনেকে। কিন্তু কোভিডের কারণে  সোনমের সাধের অনুষ্ঠান বাতিল করে কাপুর পরিবার। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় অলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিল প্রেগন্যান্ট থাকাকালীন তার ফটোশুটের ছবি। 

প্রবা/সসা/জেআই 
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা