× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফ্ল্যাট বিক্রি করে কত আয় করলেন সোনম

বিনোদন ডেস্ক

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৩ ০৯:৫৩ এএম

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩ ১৫:০২ পিএম

ফ্ল্যাট বিক্রি করে কত আয় করলেন সোনম

বলিউড তারকারা সিনেমার পাশাপাশি রিয়েল এস্টেট মার্কেট থেকেও বেশ ভালো আয় করে থাকেন। মুম্বাইয়ের বড় বড় শহরে ফ্ল্যাট কিনে তা ভাড়ায় দেওয়া বা বিক্রি করাও তারকাদের আয়ের বড় উৎস। এই একই পথে এর আগে হেঁটেছেন অর্জুন কাপুর, মালাইকা আরোরা, কারিনা কাপুর, সাইফ আলি খান, অক্ষয় কুমারের মতো তারকারা। এবার বিকেসি-র ফ্ল্যাট ৩২.৫ কোটি রুপিতে বিক্রি করলেন সোনম কাপুর। 

বিবেক অগ্নিহোত্রী থেকে জাহ্নবী কাপুর পর্যন্ত প্রত্যেককেই সাম্প্রতিক অতীতে মুম্বাইতে বিলাসবহুল সম্পত্তি কিনতে বা ভাড়া দিতে দেখা গিয়েছে। সোনম কাপুর আহুজা মুম্বাইয়ের কেন্দ্রস্থলে অবস্থিত তার প্রধান সম্পত্তি মোটা দামে বিক্রি করেছেন।

২০১৫ সালের জুন মাসে সোনম এই বাড়িটি কিনেছিলেন। অ্যাক্সেস করা নথিতে দেখানো হয়েছে যে বাড়িটি অভিনেত্রী কিনেছিলেন ৩১.৪৮ কোটিতে। এবং তিনি এটি গত সপ্তাহে ৩২.৫ কোটিতে বিক্রি করলেন। সোনমের বাড়ির নতুন ক্রেতা বিল্ডিং-এ ৪টি গাড়ি পার্ক করার সুযোগ পাবেন। ‘সোনম যে বিল্ডিংয়ে বাড়িটি বিক্রি করেছিলেন সেটি বিকেসির সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্টে অবস্থিত, একটি জনপ্রিয় জায়গা’, জানালেন বরুণ সিং, প্রতিষ্ঠাতা স্কোয়ার ফিট ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা৷ 

ক্রয় ও বিক্রির দামের ওপর নির্ভর করে দেখা যাচ্ছে খুব বেশি লাভ করেননি সোনম এই ডিলের থেকে। সিগনেচার আইল্যান্ড নামে একটি বহুতলের ৩ তলায় ছিল সোনমের এই ফ্ল্যাটটি। কিনেছেন এসএমএফ ইনফ্রাস্ট্রাকচার নামে একটি কোম্পানি। ক্রেতা এই সম্পত্তি কেনার জন্য ১.৯৫ কোটি টাকা দিয়েছেন।

২০০৭ সালে সাওয়ারিয়া দিয়ে ডেবিউ করেন অনিল-কন্যা সোনম কাপুর। শেষ দেখা গিয়েছে তাকে ‘দ্য জোয়া ফ্যাকটর’-এ। এরপর তাকে দেখা যাওয়ার কথা রয়েছে পূরব কোহলি, বিনয় পাঠক, লিলেট দুবের সঙ্গে ‘ব্লাইন্ড’ সিনেমায়। ২০২১ সালেই এই সিনেমার কাজ শেষ হয়েছে। মুক্তি পাওয়ার কথা ২০২৩-এ। আপাতত ছেলে বায়ু কাপুর আহুজা ও স্বামী আনন্দের সঙ্গেই সময় কাটাচ্ছেন এই সুন্দরী। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা