× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য জুরি বোর্ড গঠন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ আগস্ট ২০২২ ১৭:৪৪ পিএম

জাতীয় চলচ্চিত্র পুরস্কার। (ফাইল ফটো)

জাতীয় চলচ্চিত্র পুরস্কার। (ফাইল ফটো)

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২১ প্রদানের লক্ষ্যে সরকার ১৩ সদস্যের জুরি বোর্ড গঠন করেছে। মঙ্গলবার (১৬ আগস্ট) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জারি করা এ সংক্রান্ত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

বোর্ডের সদস্যদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের সহকারী অধ্যাপক রিফাত ফেরদৌস, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক মোরশেদুল ইসলাম, সুরকার ও সংগীত পরিচালক মকসুদ জামিল মিন্টু, বিশিষ্ট চিত্রগ্রাহক পঙ্কজ পালিত, অভিনেতা জাহিদ হাসান, অভিনেত্রী সালমা বেগম সুজাতা (সুজাতা আজিম), সংগীতশিল্পী মোহাম্মদ নকিব উদ্দিন খান (নকিব খান) ও দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (চলচ্চিত্র) প্রধান করে গঠিত বোর্ডের অন্য সদস্যরা হলেন বিএফডিসির এমডি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (চলচ্চিত্র) ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক। আর সদস্য সচিব করা হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যানকে।       

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ বোর্ড ২০২১ সালের মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রসমূহ মূল্যায়ন করে পুরস্কার প্রাপক ব্যক্তি/চলচ্চিত্রের নাম সুপারিশ করবে।

প্রবা/এইচকে


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা