প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩ ঘণ্টা আগে
আপডেট : ৩ ঘণ্টা আগে
পিনাকী ভট্টাচার্য ও মাহিয়া মাহি। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
লেখক ও এক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যকে পেটাতে চেয়েছেন অভিনেত্রী মাহিয়া মাহি।
নিজের ফেসবুক পেজে শনিবার সন্ধ্যা ৭টা ৩৩ মিনিটে দেওয়া এক পোস্টে তিনি এ কথা লেখেন।
পোস্টে তিনি লিখেছেন, ‘পিংকু (পিনাকী) তোরে মিডামু’।
পোস্টে দেড় ঘণ্টায় প্রায় ৬ হাজার রিয়্যাক্ট পড়েছে। মন্তব্যের ঘরে নেটিজেনরা নানা আলোচনা সমালোচনা করছেন।
এর আগে একই দিন পিনাকী ভট্টাচার্য তার ভেরিফায়েড ফেসবুক পেজে একাধিক পোস্টে মাহিয়া মাহির সমালোচনা করেন।