× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন নেতৃত্ব বেছে নিতে এফডিসিতে চলছে শিল্পী সমিতির ভোট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৫৮ মিনিট আগে

নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটার শিল্পী সমিতির নতুন নেতৃত্ব নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটার শিল্পী সমিতির নতুন নেতৃত্ব নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নতুন নেতৃত্ব বেছে নিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন ঘিরে শুক্রবার এফডিসিতে ভোটগ্রহণ চলছে।

এদিন সকাল ৯টায় ভোটগ্রহণ শুরুর কথা থাকলেও তা শুরু হয় সকাল সাড়ে ৯টায়। ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

এবারের নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটার আগামী দুই বছরের জন্য শিল্পী সমিতির নতুন নেতৃত্ব নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে নির্বাচন কমিশন প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করেছে।

সভাপতি ও সাধারণ সম্পাদক পদে এবার মুখোমুখি হয়েছে দুটি প্যানেল। 

একটি প্যানেলে রয়েছেন আরমান ও রুমানা ইসলাম মুক্তি, অন্য প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন শিবা সানু ও জয় চৌধুরী।

আরমান-মুক্তি পরিষদে সহ-সভাপতি পদে নূতন ও ইলিয়াস কোবরা, সহ-সাধারণ সম্পাদক পদে রিনা খান, সাংগঠনিক সম্পাদক পদে চুন্নু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে এম এ পারভেজ চৌধুরী আবীর, দপ্তর ও প্রচার সম্পাদক পদে রাসেল মিয়া, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মারুফ আকিব এবং কোষাধ্যক্ষ পদে কামরুজ্জামান কমল প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অন্যদিকে, শিবা সানু-জয় চৌধুরী পরিষদে সহ-সভাপতি পদে ডি এ তায়েব ও রোজিনা, সহ-সাধারণ সম্পাদক পদে সুব্রত, সাংগঠনিক সম্পাদক পদে সনি রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে পলি, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মুশফিকুর রহমান কাকন, দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর এবং কোষাধ্যক্ষ পদে জাদু আজাদ লড়ছেন।

এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন কামাল মো. কিবরিয়া লিপু।

নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন খোরশেদ আলম খসরু ও বি এইচ নিশান।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা