× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈশিতার ‘মন খারাপের এই দিনে’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

রুমানা রশীদ ঈশিতা।

রুমানা রশীদ ঈশিতা।

রুমানা রশীদ ঈশিতা বাংলাদেশের একজন নন্দিত নাট্যাভিনেত্রী। তবে মাঝে মাঝে তিনি গানও করেন। তার কণ্ঠে প্রকাশিত বেশকিছু শ্রোতাপ্রিয় মৌলিক গানও রয়েছে। তবে দীর্ঘদিন তার কণ্ঠে নতুন কোনো মৌলিক গান নেই। এবার বিরতি ভেঙে তিনি বর্ষার সময়কে প্রাধান্য দিয়ে একটি নতুন গান গাইতে চলেছেন। গানের শিরোনাম ‘মন খারাপের এই দিনে’।

গানটি লিখেছেন ও সুর করেছেন সাংবাদিক অভি মঈনুদ্দীন। গানটি আজ থেকে কয়েক বছর আগের লেখা। একদিন গল্প প্রসঙ্গে ঈশিতার সঙ্গে নতুন গান করা নিয়ে কথা হয় অভি মঈনুদ্দীনের। সেই সময়েরই গান এটি। আগামী কিছুদিনের মধ্যে গানটির সংগীতায়োজনের কাজ শেষে ঈশিতা গানটিতে ভয়েস দিবেন বলে জানান।

‘মন খারাপের এই দিনে’ গানটি নিয়ে জানতে চাইলে ঈশিতা বলেন, ‘মন খারাপের এই দিনেÑ গানটির কথা ও সুর যেদিন প্রথম শুনি আমার ভীষণ ভালো লেগে যায়। যেহেতু গানটি আগেই অভি ভাইয়ের লেখা ও সুর করা ছিল, যে কারণে তার কাছে গানটি গাইবার ইচ্ছে প্রকাশ করি। তবে এরইমাঝে আম্মা ইন্তেকাল করলেন। সবকিছু সামলে নিয়ে স্বাভাবিক হতেও একটু সময় লেগেছে। নিজের সংসার, সন্তান এবং আব্বুকেও সময় দিতে হয়। যে কারণে গানটি করতে একটু দেরিই হয়ে গেল। তবে গানটি এবার বর্ষায় প্রকাশ করার ইচ্ছে আছে। কিছুদিনের মধ্যেই গানটিতে ভয়েস দিব। পরিকল্পনা আছে টাঙ্গুয়ার হাওড়ে গানটির ভিডিও শুট করার। এখন শুধু ভয়েস দেওয়ার অপেক্ষা।’ 

গান সম্পর্কে অভি মঈনুদ্দীন বলেন, ‘২০২১ সালের গান এটি। ২০২২ সালে গানটি নিয়ে কথা হয় ঈশিতার সঙ্গে। এরপর গানটি নিয়ে কয়েকবার কথা হলেও কোনোকিছু চূড়ান্ত হয়নি। অবশেষে কিছুদিনের মধ্যে গানটিতে ঈশিতা ভয়েস দিবেন। আশা করি ভয়েস দেওয়ার পরপরই গানটির মিউজিক ভিডিও নির্মাণ করা শেষে একটি প্রতিষ্ঠিত ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হবে। আমার প্রকাশিত আগের গানগুলোর মতো এবারও ঠিক একই ঘরানার গান সিরমানের ইচ্ছা রয়েছে। এ ছাড়া তিনি বলেন, গানের কথা ও সুর শ্রোতা দর্শকদের মুগ্ধ করবে।

উল্লেখ্য, ঈশিতার কণ্ঠে উল্লেখযোগ্য গানগুলো হচ্ছেÑ ‘সব চাওয়াতো হয় না পাওয়া’, ‘তোমার জানালায়’, ‘আমার অভিমান’, ‘রাত নিঝুম’ ইত্যাদি।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা