× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জন্মদিন ও বাবা দিবসে মৌকে ব্যতিক্রমী উপহার দিল বিশ্বরঙ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

বাবা দিবস ও মৌয়ের জন্মদিন উপলক্ষে বিশ্বরঙের কর্ণধার ও খ্যাতিমান ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা নির্মাণ করেছেন একটি বিশেষ মিউজিক ভিডিও। ছবি: বিশ্বরঙ

বাবা দিবস ও মৌয়ের জন্মদিন উপলক্ষে বিশ্বরঙের কর্ণধার ও খ্যাতিমান ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা নির্মাণ করেছেন একটি বিশেষ মিউজিক ভিডিও। ছবি: বিশ্বরঙ

জন্মদিন ও বাবা দিবসকে ঘিরে বিশেষ এক আবেগঘন আয়োজনের মধ্য দিয়ে নন্দিত নৃত্যশিল্পী, অভিনেত্রী ও মডেল সাদিয়া ইসলাম মৌকে সম্মান জানিয়েছে বিশ্বরঙ।

একই সঙ্গে বাবা দিবস ও মৌয়ের জন্মদিন উপলক্ষে বিশ্বরঙের কর্ণধার ও খ্যাতিমান ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা নির্মাণ করেছেন একটি বিশেষ মিউজিক ভিডিও। যেখানে নতুনভাবে পরিবেশিত হয়েছে মৌয়ের বাবা, প্রয়াত সংগীতশিল্পী সাইফুল ইসলামের জনপ্রিয় একটি গান।

জানা গেছে, গানটির কথা লিখেছিলেন নঈম দোহার এবং সুর করেছিলেন নওয়ার পারভেজ। এক সময় সাইফুল ইসলামের কণ্ঠে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া গানটি এবার নতুন সংগীতায়োজন ও নির্মাণশৈলীতে শ্রোতাদের সামনে নিয়ে আসছেন বিপ্লব সাহা। গানটির সংগীতায়োজন করেছেন রাজন সাহা।

তবে এই মিউজিক ভিডিওর সবচেয়ে আকর্ষণীয় দিক হলো, নিজের দীর্ঘ শিল্পীজীবনে প্রথমবারের মতো কোনো গানের অংশ হিসেবে কণ্ঠে কবিতা পাঠ করেছেন সাদিয়া ইসলাম মৌ। নৃত্য, অভিনয় ও মডেলিংয়ে অসামান্য সাফল্যের পর এবার তাঁর কণ্ঠে কবিতার আবৃত্তি দর্শক-শ্রোতাদের জন্য নতুন এক অভিজ্ঞতা হয়ে উঠতে যাচ্ছে।

এ প্রসঙ্গে বিপ্লব সাহা বলেন, “সাদিয়া ইসলাম মৌ আমাদের সংস্কৃতি অঙ্গনের এক অনন্য ব্যক্তিত্ব। তাঁর জন্মদিন এবং বাবা দিবস একই দিনে হওয়ায় আমি এমন একটি উপহার দিতে চেয়েছি, যা তাঁর হৃদয় ছুঁয়ে যাবে। সাইফুল ইসলামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গানটি নতুনভাবে উপস্থাপন করেছি। আর মৌয়ের কণ্ঠে প্রথমবারের মতো কবিতা পাঠ এই কাজটিকে আরও বিশেষ করে তুলেছে”।

মিউজিক ভিডিওটির চিত্রগ্রহণ করেছেন অনিক ছন্দ এবং সম্পাদনা করেছেন তুষার।

বিশ্বরঙ ও বিপ্লব সাহার ইউটিউব চ্যানেলে রবিবার সন্ধ্যায় ভিডিওটি একযোগে প্রকাশ করা হবে। পাশাপাশি এটি বিশ্বরঙের অফিসিয়াল ফেসবুক পেজেও উন্মুক্ত করা হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা