× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পায়েলের ‘ডুব’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

 অভিনেত্রী কেয়া পায়েল।

অভিনেত্রী কেয়া পায়েল।

জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল আবারও নতুন নাটকে হাজির হয়েছেন। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত তার নাটক ‘ছুঁয়ে দে আমায়’ দর্শকমহলে আলোচনায় থাকতেই নতুন কাজ নিয়ে পর্দায় ফিরলেন তিনি। তার অভিনীত নতুন নাটকের নাম ‘ডুব’। নাটকটি নির্মিত হয়েছে এক ভিন্নধর্মী ভালোবাসার গল্পকে কেন্দ্র করে, যেখানে সম্পর্ক, সামাজিক বিচার এবং আবেগের টানাপড়েন একসঙ্গে উঠে এসেছে।

নাটকটির কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন শাহজাহান সৌরভ, আর পরিচালনায় রয়েছেন তৌফিকুল ইসলাম। ‘ডুব’ নাটকে কেয়া পায়েলের বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মুসফিক আর ফারহান। এই জুটিকে এর আগেও একাধিক নাটকে দর্শক দেখেছেন এবং তাদের অনস্ক্রিন রসায়ন ইতোমধ্যে দর্শকমহলে বেশ জনপ্রিয়তা পেয়েছে। ‘এখনো ভালোবাসি’, ‘ভুলো না আমায়’, ‘সে আমার’, ‘আমাদের সুখ দুঃখ’, ‘পরাণ পাখি’, ‘হ্যালো গাইস’, ‘বিয়ের ডাল সাইড ইফেক্ট’, ‘দৌড়ের উপর বিয়ে’, ‘হৃদ মাঝারে’, ‘অনেকদিন পরে’, ‘পাগল তোর জন্য’সহ আরও বেশ কয়েকটি নাটকে তাদের জুটি দর্শকের নজর কেড়েছে।

কেয়া পায়েল। ছবি: সংগৃহীত।

নতুন এই নাটক ‘ডুব’-এ তুলে ধরা হয়েছে এক আবেগঘন প্রেমের গল্প। কাহিনী অনুযায়ী, ঢাকা শহরের তরুণ ব্যবসায়ী সাদ্দাম তার বন্ধুর বিয়েতে অংশ নিতে গ্রামে আসে। সেখানে গিয়ে তার পরিচয় ঘটে শেফালি নামের এক তরুণীর সঙ্গে। শেফালির প্রতি আকর্ষণ তৈরি হলেও তার সঙ্গে একান্তে কথা বলার সুযোগ না পেয়ে সাদ্দাম এক অস্বাভাবিক সিদ্ধান্ত নেয়। শেফালি যে পুকুরে গোসল করতে যায়, সেখানে ডুব দেয় সে।

কিন্তু পানির নিচ থেকে উঠে এসে সাদ্দাম দেখে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। সেখানে আলো নামে এক তরুণীর উপস্থিতি এবং স্থানীয় কিছু মানুষের ভুল বোঝাবুঝির কারণে ঘটনাটি ভিন্ন মোড় নেয়। মসজিদ থেকে ফেরত আসা কিছু মানুষ তাদের আপত্তিকর অবস্থায় দেখে ফেলে এবং বিষয়টি নিয়ে শুরু হয় সামাজিক বিচার।

বিচারে আলো বারবার দাবি করে, সে সাদ্দামকে চেনে না। কিন্তু আশ্চর্যজনকভাবে সাদ্দাম এই দাবি অস্বীকার করে না। কারণ তার অনুভূতি তখন বদলে গেছে; শেফালির চেয়ে আলোকে তার বেশি ভালো লাগে। ফলে সে চায়, তাদের সম্পর্ককে অপরাধ হিসেবে ঘোষণা করা হোক এবং শেষ পর্যন্ত তাদের বিয়ে দেওয়া হোক।

নাটকটিতে মানবিক অনুভূতি, ভালোবাসার জটিলতা এবং সামাজিক দৃষ্টিভঙ্গির দ্বন্দ্বকে কেন্দ্র করে গল্প এগিয়েছে। নির্মাতা তৌফিকুল ইসলামের মতে, ‘ডুব’ শুধু একটি প্রেমের গল্প নয়, বরং এটি মানুষের সিদ্ধান্ত, অনুভূতি এবং সমাজের চাপের মধ্যে তৈরি হওয়া টানাপড়েনের প্রতিচ্ছবি।

অভিনেত্রী কেয়া পায়েল ও তার এই নাটকটি নিয়ে বেশ আশাবাদী। তার ভাষায়, নাটকটি দর্শকদের নতুন এক অভিজ্ঞতা দেবে এবং গল্পের ভিন্নতা দর্শকের মন ছুঁয়ে যাবে। ‘ডুব’ ইতোমধ্যে সিএমভির ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে এবং মুক্তির পর থেকেই দর্শকমহলে আলোচনা শুরু হয়েছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা