প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৮ ঘণ্টা আগে
আপডেট : ৮ ঘণ্টা আগে
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চরিত্রে, টোটা রায়চৌধুরী।
বাংলা সাহিত্যের অন্যতম আলোচিত উপন্যাস ‘পথের দাবী’ প্রকাশের শতবর্ষ উপলক্ষে নির্মাতা সৃজিত মুখার্জি নির্মাণ করছেন ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’। গত বছর সিনেমাটির ঘোষণা এলেও সম্প্রতি প্রকাশিত প্রি-টিজারে সামনে এসেছে বড় চমক। সেখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চরিত্রে দেখা গেছে টোটা রায়চৌধুরীকে।
৫৯ সেকেন্ডের
প্রি-টিজারে বৃষ্টিভেজা আবহে সাদা ধুতি-পাঞ্জাবি পরে লেখার টেবিলে বসে থাকতে দেখা যায়
শরৎচন্দ্রকে। চারপাশে নিস্তব্ধতা, আর আবহে শোনা যায় ‘পথের দাবী’-এর কিছু অংশ। একপর্যায়ে
ক্যামেরার দিকে তাকিয়ে তিনি বলেন, ‘তাহলে দেখা হোক এবার পুজোয়। সঙ্গে থাকুক সব্যসাচী।’
এই সংলাপের পরই
দেখা মেলে উপন্যাসটির কেন্দ্রীয় চরিত্র সব্যসাচীর। চরিত্রটিতে অভিনয় করেছেন আবীর চট্টোপাধ্যায়।
দুই হাতে দুটি পিস্তল, পরনে কোট, সাদা শার্ট ও টুপিÑ বিপ্লবী রূপে তার উপস্থিতি বাড়িয়ে
দিয়েছে দর্শকের আগ্রহ।
১৯২৬ সালে প্রকাশিত
‘পথের দাবী’ ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে রচিত বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ
উপন্যাস। এর কেন্দ্রীয় চরিত্র সব্যসাচী তৎকালীন তরুণ সমাজের কাছে প্রতিবাদ ও সংগ্রামের
প্রতীক হয়ে উঠেছিল। সেই ইতিহাস, বিপ্লবী চেতনা এবং সাহিত্যিক লড়াইয়ের গল্পই এবার বড়পর্দায়
তুলে ধরছেন সৃজিত মুখার্জি।
সিনেমাটিতে আরও
অভিনয় করেছেন মিমি চক্রবর্তী, দিব্যাণী মণ্ডল ও ঋক চট্টোপাধ্যায়। নির্মাতার ঘোষণা অনুযায়ী,
আসন্ন দুর্গাপূজাতেই মুক্তি পাবে ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’।