× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিয়ের পর আবেগঘন স্ট্যাটাস দীপ্তি চৌধুরীর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

আপডেট : ৩ ঘণ্টা আগে

উপস্থাপক দীপ্তি চৌধুরী ও তার স্বামী মুশতাক ইবনে আইয়ুব। ছবি: ফেসবুক থেকে নেওয়া

উপস্থাপক দীপ্তি চৌধুরী ও তার স্বামী মুশতাক ইবনে আইয়ুব। ছবি: ফেসবুক থেকে নেওয়া

বিয়ে করলেন আলোচিত উপস্থাপক দীপ্তি চৌধুরী। চ্যানেল আইয়ের জনপ্রিয় অনুষ্ঠান ‘টু দ্য পয়েন্ট’, স্ট্রেইট কাটসহ বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে দর্শকের কাছে বেশ পরিচিতি লাভ করেছেন তিনি। 

ঢাকার বাংলা মটরের একটি রেস্টুরেন্টে শুক্রবার দুপুরে দুই পরিবারের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

ফেইসবুকে বিয়ের বেশ কিছু ছবি পোস্ট করে দীপ্তি লিখেছেন, “যাকে না পাওয়া ছিল জীবনের একমাত্র আফসোস, তাকেই জীবনসঙ্গী হিসেবে পেয়েছি। মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা। তিনি আমার দেখা সবচেয়ে নির্মল মানুষ। তার প্রতি ভালোবাসার সঙ্গে রয়েছে গভীর শ্রদ্ধা। চলো একসঙ্গে নতুন এই পথচলা শুরু করি।”

দীপ্তির স্বামী মুশতাক ইবনে আইয়ুব হলেন একজন শিক্ষক। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অনকোলজিতে পিএইচডি করেছেন। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কর্মকর্ত রয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা