× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইত্যাদি এবার নরসিংদীতে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ ঘণ্টা আগে

ইত্যাদি এবার নরসিংদীতে

দেশের ইতিহাস, ঐতিহ্য ও শেকড়ের গল্প তুলে ধরতে আবারও রাজধানীর বাইরে আয়োজন করা হয়েছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’-এর নতুন পর্ব। এবার অনুষ্ঠানটির মঞ্চ বসেছে নরসিংদী জেলায়। আগামী ৫ জুন শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে এ পর্ব। অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।

নরসিংদীর রায়পুরা উপজেলার রামনগরে অবস্থিত বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরের সামনে নির্মাণ করা হয়েছে এবারের মঞ্চ। অনুষ্ঠানে থাকছে দুটি বিশেষ গান। এর মধ্যে নরসিংদীর কৃতী সন্তান ইমন চৌধুরী ও তার দল বেঙ্গল সিম্ফনি পরিবেশন করেছেন একটি ফোক-ফিউশনধর্মী গান। গানটির কথা লিখেছেন জুয়েল আহমেদ ও কবির বকুল। সুর ও সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী। এ ছাড়া নরসিংদীর ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে থাকছে একটি বর্ণিল নৃত্যগীত।

অনুষ্ঠানের বিভিন্ন পর্বে তুলে ধরা হবে উয়ারী-বটেশ্বর প্রত্নস্থল, বাবুরহাট, নরসিংদীর ঐতিহ্যবাহী তাঁত শিল্প এবং জেলার জিআই পণ্য অমৃতসাগর কলা, লটকন ও কলম্বো লেবুর নানা দিক। পাশাপাশি দৃষ্টিহীন প্রবীণ চিত্তরঞ্জন মহালদারের জীবনসংগ্রাম নিয়েও থাকছে একটি মানবিক প্রতিবেদন।

এবারের বিদেশি প্রতিবেদনে দর্শকদের নিয়ে যাওয়া হবে অস্ট্রেলিয়ার মেলবোর্নের বিখ্যাত ‘পেঙ্গুইন প্যারেড’-এ। এ ছাড়া সামাজিক অসংগতি ও সমসাময়িক নানা বিষয় নিয়ে ব্যঙ্গাত্মক নাট্যাংশে অভিনয় করেছেন সোলায়মান খোকা, বড়দা মিঠু, আবু হেনা রনি ও আনোয়ারুল আলম সজলসহ আরও অনেকে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা