× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকায় আসছেন অনুপম রায়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ জুন ২০২৬ ১৫:৪৮ পিএম

আপডেট : ০৩ জুন ২০২৬ ১৬:০৫ পিএম

ভারতের  গায়ক, গীতিকার ও সুরকার অনুপম রায়। ছবি: সংগৃহীত।

ভারতের গায়ক, গীতিকার ও সুরকার অনুপম রায়। ছবি: সংগৃহীত।

বাংলাদেশের সংগীতপ্রেমীদের জন্য এলো দারুণ সুখবর। দীর্ঘ দুই বছর অপেক্ষার পর আবারও ঢাকার মঞ্চে গান শোনাতে আসছেন ভারতের জনপ্রিয় গায়ক, গীতিকার ও সুরকার অনুপম রায়। তার কণ্ঠে গাওয়া অসংখ্য হৃদয়ছোঁয়া গান দুই বাংলার শ্রোতাদের কাছে সমানভাবে জনপ্রিয়। নতুন এই কনসার্টের ঘোষণা প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে ভক্তদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উচ্ছ্বাস।

আরও পড়ুন: বিরহে নয়, প্রেমেই আছেন অনুপম রায়, করছেন তৃতীয় বিয়ে

বাংলাদেশের শ্রোতাদের প্রতি নিজের ভালোবাসার কথা বিভিন্ন সময়েই জানিয়েছেন অনুপম রায়। তার ভাষায়, এ দেশের শ্রোতাদের সংগীতবোধ ও আন্তরিকতা তাকে বারবার টেনে আনে এপার বাংলায়। তবে দুই বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের দর্শকদের সামনে পারফর্ম করা হয়নি তার। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ঢাকায় ফিরছেন এই জনপ্রিয় শিল্পী।

আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশনস জানিয়েছে, আগামী ২৬ জুন ঢাকার ‘দ্য ইউনাইটেড কনভেনশন সেন্টারে’ অনুষ্ঠিত হবে ‘ওয়ান ট্রু সাউন্ড উইদ অনুপম রায়’ শীর্ষক কনসার্ট। অনুষ্ঠানে অনুপম রায়ের সঙ্গে থাকবে তার জনপ্রিয় মিউজিক টিম ‘দ্য অনুপম রায় ব্যান্ড’। বর্ষাকালের বিষয়টি বিবেচনায় রেখে কনসার্টটি ইনডোর ভেন্যুতে আয়োজন করা হচ্ছে। খুব শিগগিরই টিকিট বিক্রির বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে আয়োজকরা।

পশ্চিমবঙ্গের শিল্পী হলেও বাংলাদেশের শ্রোতাদের কাছে অনুপম রায়ের জনপ্রিয়তা বরাবরই ঈর্ষণীয়। এক যুগেরও বেশি সময় ধরে তার লেখা, সুর ও কণ্ঠে তৈরি গান মুগ্ধ করে চলেছে দুই বাংলার সংগীতপ্রেমীদের। এর আগে একাধিকবার বাংলাদেশে এসে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন শহরে কনসার্ট করেছেন তিনি। এবারও প্রিয় শিল্পীকে সরাসরি মঞ্চে দেখতে মুখিয়ে আছেন তার অগণিত ভক্ত-অনুরাগীরা।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা