× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভেনিশিং ম্যান রিটার্নসে পলাশের চমক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ জুন ২০২৬ ১৩:২৫ পিএম

অভিনেতা, জিয়াউল হক পলাশ। ছবি: ফেসবুক থেকে।

অভিনেতা, জিয়াউল হক পলাশ। ছবি: ফেসবুক থেকে।

রহস্য, হাস্যরস আর অপ্রত্যাশিত মোড়ের মিশেলে দর্শকের নজর কেড়েছিল ‘ভেনিশিং ম্যান’। প্রথম কিস্তির সাফল্যের পর এবার সেই গল্পেরই নতুন অধ্যায় নিয়ে ফিরেছেন নির্মাতা নাজমুল হুদা ইমন। নতুন নাটক ‘ভেনিশিং ম্যান রিটার্নস’-এ আগের পরিচিত চরিত্রের পাশাপাশি এসেছে নতুন গল্প, নতুন সিদ্ধান্ত আর জীবনের নতুন এক টানাপড়েন।এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ। শুরু থেকেই গল্পে ধরে রাখা হয়েছে রহস্যের আবহ, আর তার সঙ্গে যোগ হয়েছে বিনোদনের পরিচিত ছন্দ।

গল্প এগিয়েছে জেল থেকে বিশ্বর মুক্তির দুই বছর পর। সময় বদলেছে, বদলে গেছে তার চারপাশও। এরই মধ্যে তার প্রেমিকার বিয়ে হয়ে গেছে অন্য কোথাও। ব্যক্তিগত জীবনের সেই আঘাতের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো অবস্থায় নেই সে। হাতে তেমন টাকা নেই, সামনে নিশ্চিত কোনো পথও নেই। এমন এক অনিশ্চয়তার মধ্যে দাঁড়িয়ে বিশ্ব এবার নতুন করে ভাবতে শুরু করে নিজের ভবিষ্যৎ নিয়ে। কী হবে তার পরবর্তী পদক্ষেপ, কোন পথে এগোতে চায় সে, আর তার পরিকল্পনা তাকে কোথায় নিয়ে যায়Ñ এসব প্রশ্নের উত্তর নিয়েই এগিয়েছে ‘ভেনিশিং ম্যান রিটার্নস’-এর গল্প।

নির্মাতা নাজমুল হুদা ইমন এবারও গল্প বলার ধরনে রেখেছেন গতিময়তা। রহস্যের সঙ্গে হালকা হাস্যরস আর চরিত্রগুলোর বাস্তব টানাপড়েন মিলিয়ে পুরো নাটকটি এগিয়েছে স্বাভাবিক ছন্দে।

অভিনয়ে জিয়াউল হক পলাশ নিজের চরিত্রে যথারীতি স্বাচ্ছন্দ্য আর প্রাণবন্ত উপস্থিতি দিয়েছেন। পাশাপাশি অন্য অভিনয়শিল্পীরাও গল্পের আবহকে আরও প্রাণবন্ত করে তুলেছেন। নাটকটি দেখা যাচ্ছে ‘ক্লাব ১১ এন্টারটেইনমেন্ট’-এর ইউটিউব চ্যানেলে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা