সাক্ষাৎকার
মাহমুদা বিশ্বাস
প্রকাশ : ০৩ জুন ২০২৬ ১৩:০৮ পিএম
আপডেট : ০৩ জুন ২০২৬ ১৩:০৮ পিএম
অভিনেত্রী,মাসুমা রহমান নাবিলা। ছবি: ইনস্টাগ্রাম থেকে।
ঈদে মুক্তিপ্রাপ্ত ‘বনলতা সেন’ সিনেমায় অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়াচ্ছেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। সিনেমায় বনলতা সেন চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা এবং ব্যক্তিজীবনের নানা প্রসঙ্গ নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি। নাবিলার সঙ্গে আলাপ করেছেন মাহমুদা বিশ্বাস…
প্রশ্ন : সাম্প্রতিক কাজ সম্পর্কে জানতে চাই?
উত্তর : সাম্প্রতিক কাজের মধ্যে ঈদে বনলতা সেন সিনেমা করেছি। আরও কয়েকটা উপস্থাপনার প্রোগ্রাম আছে সেগুলো করব। সামনে আরও নতুন কাজ আসবে।
প্রশ্ন : সিনেমায় অভিনয়
করতে গিয়ে কোনো চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে কি না? পাশাপাশি জানতে চাই এই চরিত্রের মাধ্যমে আপনি
কতটা বনলতা সেন হয়ে উঠতে পেরেছেন?
উত্তর : চ্যালেঞ্জ তো অবশ্যই ফেস করতে হয়েছে। তবে আমি এটাকে চ্যালেঞ্জ বলতে চাই না। এটা আমার কাছে এক নতুন অভিজ্ঞতা। আর কতটা বনলতা সেন হয়ে উঠতে পেরেছিÑ এটা দর্শক ভালো বলতে পারবে। এটা একটা গল্প আর আমি সেই গল্পের একটা চরিত্রকে উপস্থাপন করেছি। তবে দর্শকের থেকে যে ভালোবাসা পাচ্ছি আমার মনে হয় অনেকটাই বনলতা সেন হয়ে উঠতে পেরেছি।

প্রশ্ন : সিনেমার কোন গল্প বা দৃশ্য সবচেয়ে বেশি আপনাকে
নাড়া দিয়েছে?
উত্তর : সেভাবে আলাদা করে বলার মতো দৃশ্য নেই। আমি যখন সিনেমার জন্য গল্পটা পড়ি তখন মনে হয়েছে, আমি একটা সাহিত্যের বই পড়ছি। পুরো গল্প আমাকে মুগ্ধ করেছে। গল্পের জন্যই সিনেমাটা করেছি।
প্রশ্ন : শুটিংয়ের
অভিজ্ঞতা কেমন ছিল?
উত্তর : শুটিং সেটে খুবই মজা করেছি। একটুও বোরিং লাগেনি। সবাই অনেক যত্ন দিয়ে শুটিং করেছি। শুটিংয়ের অভিজ্ঞতা অনেক ভালো।
প্রশ্ন : পরিচালক
মাসুদ হাসান উজ্জ্বলের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন ছিল? তিনি অভিনেত্রী নাবিলার কাছ থেকে নতুন কিছু কি বের করে আনতে পেরেছেনÑ যেটা
দর্শক
আগে কখনও দেখেনি?
উত্তর : পরিচালকের সঙ্গে কাজের অভিজ্ঞতা অসাধারণ। ভাইয়া খুবই ভালো এবং হেল্পফুল একজন ডিরেক্টর। আমার থেকে নতুন কিছু তো অবশ্যই বের করেছেন। এই যে এত সুন্দর একটা গল্পে আমাকে বেছে নিয়েছেনÑ এটা তো আগে কেউ ভাবেনি আমাকে নিয়ে। দর্শকও আমাকে এর আগে কখনও পর্দায় এমন গল্পে বা চরিত্রে দেখেনি। তো আমার মনে হয় এটাই নতুন কিছু যেটা পরিচালক মাসুদ ভাইয়া আমার ভেতর থেকে দর্শকদের সামনে উপস্থাপন করেছেন।
প্রশ্ন : নিজের সিনেমা হলে গিয়ে দেখেছেন?
উত্তর : সিনেমা মুক্তির আগে দুবার দেখেছি। হলে গিয়ে এখনও দেখা হয়নি। হল ভিজিট করতে গিয়ে টুকরা টুকরা কিছু ক্লিপ আকারে দেখেছি। আমার পরিবার, বন্ধুÑ কেউ এখনও দেখেনি। সবাই একসঙ্গে হলে গিয়ে দেখব।

প্রশ্ন : সোশ্যাল মিডিয়ার যুগে একজন অভিনেত্রীর জন্য সবচেয়ে বড় চাপ কোনটা? কোন প্রবলেম বেশি ফেস করতে হয়?
উত্তর : আমার কাছে মনে হয় যে, পারিবারিক বা ব্যক্তি জীবন নিয়ে বেশি প্রশ্ন করে। এগুলো নিয়ে অনেক বাড়িয়ে বানিয়ে লিখে একটা কনটেন্ট বানিয়ে সোশ্যাল মিডিয়াতে ছাড়ে। এতে মিথ্যা নিউজ প্রচার হয়, সবাই সেই মিথ্যাটাই বিশ্বাস করে। এই দিকটা নিয়ে অভিনেত্রী বা অনেকেরই চাপের মুখে পড়তে হয়।
প্রশ্ন : পর্দার আড়ালের নাবিলা সম্পর্কে জানতে চাই।
উত্তর : পর্দার আড়ালে আমি খুবই সাধারণ একজন মানুষ। রান্না করি, বাসার কাজ করি, বাচ্চাকে সামলে রাখি। সংসার পরিবার নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করি। অতিথি আপ্যায়ন করতে পছন্দ করি আর খুব সাধারণ জীবন কাটাতে পছন্দ করি।
প্রশ্ন : একজন
শিল্পীর জন্য কোন বিষয়গুলো সবচেয়ে বেশি জরুরি?
উত্তর : ভালো মানুষ হওয়া খুব জরুরি। ভালো মানুষ হতে না পারলে একজন ভালো শিল্পী হওয়া সম্ভব না।
প্রশ্ন : দর্শকদের উদ্দেশে কী বলতে চাইবেন?
উত্তর : অনেক অনেক ভালোবাসা আর
কৃতজ্ঞতা। এত
ভালোবাসা-প্রশংসা পাব আশা করিনি। সব সময় এভাবেই
পাশে থাকবেন আর আপনাদের দোয়ায় রাখবেন।