× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রকাশ হলো নুসরাত ফারিয়ার নতুন গান ‘লোকে বলে’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ মে ২০২৬ ২০:৪৬ পিএম

‘লোকে বলে’ গানের পোস্টার। ছবি: ফেসবুক থেকে

‘লোকে বলে’ গানের পোস্টার। ছবি: ফেসবুক থেকে

দীর্ঘ বিরতির পর নতুন গান নিয়ে ফিরলেন দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়িকা ও সংগীতশিল্পী নুসরাত ফারিয়া। ঈদুল আজহা উপলক্ষে প্রকাশ পেয়েছে তার নতুন ফোক-পপ ঘরানার গান ‘লোকে বলে’।

এসভিএফ মিউজিকের ইউটিউব চ্যানেলে মঙ্গলবার গানটি প্রকাশ করা হয়েছে। প্রকাশের পর থেকেই দর্শক-শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেছে গানটি।

এই গানের মাধ্যমে প্রথমবার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির-এর সুরে কণ্ঠ দিলেন নুসরাত ফারিয়া। গানটির কথা লিখেছেন তাহজিব এম বন্ধন এবং মিক্স-মাস্টার করেছেন অভিষেক ঘটক।

মিউজিক ভিডিওতে শুরুতেই ফুয়াদ আল মুক্তাদিরের জমকালো উপস্থিতি এবং পরে গ্ল্যামারাস লুকে নুসরাত ফারিয়ার আবির্ভাব দর্শকদের নজর কাড়ে। পুরো গানজুড়ে একাধিক আকর্ষণীয় সাজে দেখা গেছে তাকে। কখনও রেড কার্পেট ধাঁচের ওয়ান-শোল্ডার পোশাকে, আবার কখনও উৎসবমুখর পরিবেশে লেহেঙ্গা পরে নাচের তালে হাজির হয়েছেন এই তারকা।

সামাজিক যোগাযোগমাধ্যমে গানটি শেয়ার করে নুসরাত ফারিয়া লিখেছেন, “ঈদ মুবারক”। গানটির মিউজিক ভিডিওর কোরিওগ্রাফি ও নির্দেশনা দিয়েছেন ভারতের জনপ্রিয় নির্মাতা বাবা যাদব।

চিত্রনায়িকা হিসেবে ব্যস্ত ক্যারিয়ারের মধ্যেই ২০১৮ সালে ‘পটাকা’ গানের মাধ্যমে সংগীতাঙ্গনে অভিষেক হয় নুসরাত ফারিয়ার। এরপর তার কণ্ঠে প্রকাশ পায় ‘আমি চাই থাকতে’, ‘হাবিবি’ এবং ‘বুঝি না তো তাই’ এর মতো জনপ্রিয় গান। ডান্স ট্র্যাকধর্মী এসব গান কোটি কোটি ভিউ পেয়ে শ্রোতাদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা