× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফারিয়ার কণ্ঠে ‘লোকে বলে’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ মে ২০২৬ ১৫:০৬ পিএম

আপডেট : ২৫ মে ২০২৬ ১৫:২৭ পিএম

অভিনেত্রী নুসরাত ফারিয়া

অভিনেত্রী নুসরাত ফারিয়া

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া অভিনয়ের পাশাপাশি গানেও নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন। গ্ল্যামার, নাচ আর পারফরম্যান্সে দর্শককে মুগ্ধ করা এই তারকা এবার ঈদ উৎসবকে আরও রঙিন করতে হাজির হচ্ছেন নতুন গান নিয়ে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে প্রকাশ পাচ্ছে তার নতুন একক গান ‘লোকে বলে’।

আরও পড়ুন: দুবাইয়ে জমকালো গালা নাইট মাতাবেন জায়েদ খান ও নুসরাত ফারিয়া

দুই বছর আগে সংগীতশিল্পী ও সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদিরের সংগীত আয়োজনে নতুন গান করার ঘোষণা দিয়েছিলেন নুসরাত ফারিয়া। তখনই তিনি জানিয়েছিলেন, ফুয়াদের সঙ্গে কাজ করা তার কাছে স্বপ্নপূরণের মতো। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটছে আসন্ন ঈদে।

লোকসংগীত ও আধুনিক পপ ঘরানার ফিউশনে তৈরি ‘লোকে বলে’ গানটির কথা লিখেছেন বাঁধন। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ আল মুক্তাদির। আর মিক্স-মাস্টারিংয়ের দায়িত্বে ছিলেন অভিষেক ঘটক। ফারিয়ার ভাষায়, গানটিতে মাটির সুরের আবহের সঙ্গে আধুনিক বিশ্বমানের মিউজিক অ্যারেঞ্জমেন্টের একটি দারুণ ভারসাম্য পাওয়া যাবে।

সম্প্রতি শেষ হয়েছে গানটির ভিডিওচিত্রের শুটিং। ভিডিওতে নুসরাত ফারিয়ার পাশাপাশি দেখা যাবে ফুয়াদকেও। ভিডিওটির পরিচালনা ও কোরিওগ্রাফি করেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় কোরিওগ্রাফার বাবা যাদব। আগামী ২৬ মে এসভিএফ মিউজিক ও ব্লিং মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে ‘লোকে বলে’।

নতুন গানের ঘোষণা দিয়ে নিজের ফেসবুকে একটি পোস্টারও শেয়ার করেছেন নুসরাত ফারিয়া। সেখানে ক্যাপশনে লিখেছেন, ‘কথা দিয়েছিলাম নতুন গান নিয়ে আসব। ঈদের সেলিব্রেশন এবার হবে আরও গ্র্যান্ড আমার নতুন গান ‘লোকে বলে’ আসছে ২৬ মে।

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা