× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাঁদ রাতের নাটক ‘পড়ন্ত বিকেল’

গোলাম কিবরিয়া

প্রকাশ : ২৫ মে ২০২৬ ১২:৩১ পিএম

আপডেট : ২৫ মে ২০২৬ ১২:৪০ পিএম

চাঁদ রাতের নাটক ‘পড়ন্ত বিকেল’

চাঁদ রাতের নাটক ‘পড়ন্ত বিকেল’

চাঁদ রাতের বিশেষ নাটক ‘পড়ন্ত বিকেল’ প্রচার হবে বৈশাখী টিভিতে। প্রচার হবে ২৭ মে রাত ১০ টায়। চয়নিকা চৌধুরীর পরিচালনায় নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তুনু। জটিল এক প্রেমকে ঘিরেই আবর্তিত হয়েছে নাটকের কাহিনী।

নাটকের গল্প বলতে গিয়ে পরিচালক চয়নিকা চৌধুরী বলেন, নিনিত ও তানফির পরিচয়টা ঝগড়ার মধ্য দিয়ে। নিনিত চাকরি সূত্রে চট্টগ্রাম থেকে ঢাকা এসেছে। সে যে বাসায় ভাড়া নিয়েছে সেই বাড়িরই পাশের ফ্ল্র্যাটে থাকে তানফি। গল্পের শুরুতে দেখি, এক ডেলিভারি ম্যান নিনিতের ফ্ল্যাটে একটা পার্সেল ডেলিভারি দিয়ে যায়। নিনিত পার্সেলের প্যাকেট খুলে দেখে, মেয়েদের টপস। সে তো এটা দেখে অবাক। এই টপস তাকে কে পাঠালো? এদিকে তানফি ডেলিভারি ম্যানকে ফোন করে বলে, আপনি কই ভাই? সেই কখন ফোন দিয়ে বললেন, পার্সেল নিয়ে আসবেন। ডেলিভারি ম্যান বলে, স্যারের কাছে দিয়ে আসছি আপা। তানফি রেগে বলে, কোন স্যার? ডেলিভারি ম্যান আবার আসে নিনিতের ফ্ল্যাটে। দেখা যায়, ডেলিভারি ম্যান ভুল করে তানফিকে না দিয়ে পাশের ফ্ল্রাটে পার্সেল দিয়েছে। তানফি তো তার পার্সেল খুলেছে দেখে নিনিতের ওপর মহা রাগ করে যা তা বলে বসে। নিনিত তানফিকে দেখে লাভ এট ফার্স্ট সাইট ভঙ্গিতে তাকিয়ে থাকে। কিছুই বলতে পারে না। পরদিন তানফি অফিসে যাওয়ার জন্য একটা রিক্সা ডাকে। কিন্তু রিক্সা আসতেই আরেক পাশ থেকে নিনিত উঠে বসে।

তানফি রাগ করে বলে, এই রিক্সা আমি ডাকছি। আপনি নামেন। নিনিত বলে, আমি আগে উঠছি। আপনি গেলে আমার সাথে যেতে পারেন। তানফি রেগে বলে, আপনার মতো একটা অভদ্র অসভ্যের সাথে কোনদিনই যাবো না। নিনিত একরোখা। সে রিক্সা থেকে নামবে না। তানফি রিক্সাওলাকে ডাবল ভাড়া দিয়ে যেতে চায়। নিনিত বলে সে তিন ডবল ভাড়া দেবে। একপর্যায়ে রিক্সাওলা নিনিতকে নিয়েই চলে যায়। তানফি বলে, আপনার মতো ম্যানারলেস আজীবন রিক্সাতেই চলবে। তানফি অফিসে গেলে তার কলিগ বলে, বস ডেকেছে। সে বসের রুমে ঢুকে দেখে নিনিত বসা। তানফি তো আরেক ডিগ্রি রাগ। আপনি আমাকে ফলো করে আমার অফিসে এসেছেন? এরপর থেকে দুজনের ঘনিষ্টতা বাড়ে। মাঝে মধ্যে তানফি এড়িয়ে যেতে চায়। কিন্তু নিনিত বলে, আমি আপনার মায়ায় পড়েছি। আর আজীবন এই মায়ার বাধনে আটকে থাকতে চাই। নিনিত তানফিকে ভালোবেসে ফেলে। একপর্যায়ে নিনিত তানফিকে প্রস্তাবাব দেয়। কাহিনী এগিয়ে যেতে থাকে এভাবেই।

বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- ইরফান সাজ্জাদ, সুনেরাহ বিনতে কামাল, মিলি বাসারসহ অনেকেই। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা