ছবি: সংগৃহীত
ঈদুল আজহাকে ঘিরে এবারও দেশের প্রেক্ষাগৃহে আসছে একঝাঁক নতুন সিনেমা। তারকাবহুল থেকে শুরু করে গল্পনির্ভর ও উৎসবমুখরÑ সব ধরনের নির্মাণেই জমে উঠছে এবারের ঈদ সিনেমা। মুক্তির অপেক্ষায় থাকা ছবিগুলোর পোস্টার, টিজার ও প্রচারণায় ইতোমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। এবারের ঈদে একাধিক আলোচিত সিনেমা মুক্তির কথা থাকায় প্রেক্ষাগৃহগুলোও ফিরছে উৎসবের আমেজে।
‘রকস্টার’
ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা ‘রকস্টার’ সিনেমার দ্বিতীয় টিজার প্রকাশের পর দর্শকদের কৌতূহল আরও বেড়েছে। শাকিব খানের পাশাপাশি সাবিলা নূর, মিথিলা ও সুনিধি নায়েকের উপস্থিতি সিনেমার গল্পকে আরও রহস্যময় করে তুলেছে।
‘রইদ’
মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ সিনেমা ঈদে মুক্তির অপেক্ষায় রয়েছে। ইতোমধ্যে সিনেমাটির ট্রেলার ও তিনটি গান প্রকাশিত হয়েছে, যা দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি।
‘মাসুদ রানা’
সৈকত নাসির পরিচালিত ‘মাসুদ রানা’ সিনেমার নতুন পোস্টার প্রকাশিত হয়েছে। সিনেমাটিতে অভিনয় করেছেন রাসেল রানা, পূজা চেরি ও সৈয়দা তিথি। অ্যাকশন ও ড্রামা ঘরানার এই সিনেমাটি আসন্ন ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানা গেছে। পোস্টার প্রকাশের পর থেকেই দর্শকমহলে সিনেমাটি নিয়ে কৌতূহল বাড়ছে।
‘মালিক’
আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম জুটির তৃতীয় সিনেমা ‘মালিক’ নিয়েও রয়েছে আলাদা আলোচনা। সাইফ চন্দন পরিচালিত এই সিনেমাটিও ঈদুল আজহায় মুক্তির জন্য প্রস্তুত। দুই তারকার রসায়ন এবং গল্পের ভিন্নধর্মী উপস্থাপনাকে ঘিরে দর্শকদের প্রত্যাশা অনেক বেশি।
‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’
আকাশ হক পরিচালিত এই সিনেমাটি ঈদের দশম সিনেমা হিসেবে মুক্তির তালিকায় যুক্ত হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হল সংস্কৃতি, ছাত্ররাজনীতি এবং তরুণদের বাস্তব জীবনসংগ্রামকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে অভিনয় করেছেন দেবদ্যুতি আইচ, রকি খান, ববি বিশ্বাস, আখতারুজ্জামান আজাদ, আবু সায়েদ, ইফাদ হাসান ও নিলয় বালা। সিনেমাটি ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বাংলাদেশ প্যানারোমা সেকশনে সেরা সিনেমার পুরস্কার অর্জন করেছে এবং ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব’-এ হীরালাল সেন পদকও পেয়েছে।
মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত এই সিনেমার নতুন পোস্টার প্রকাশিত হয়েছে। এতে অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা, খায়রুল বাসার ও সোহেল মণ্ডল। সিনেমাটি ঈদুল আজহায় মুক্তি পাবে। উল্লেখযোগ্যভাবে, সিনেমার একটি টিজার/প্রমোতে একটিমাত্র দৃশ্য ব্যবহার করে দর্শকদের মধ্যে ভিন্নধর্মী অনুভূতি তৈরি করা হয়েছে, যা বিশ্বের সবচেয়ে পুরনো ২.১১ সেকেন্ডের চলচ্চিত্র ১৮৮৮ সালের চলচ্চিত্র ‘রাউন্ডহে বাগানের দৃশ্য’-এর প্রতি এক ধরনের শ্রদ্ধা হিসেবে দেখা হচ্ছে।
রাখাল সবুজ পরিচালিত এবং জিয়াউল রোশান, শবনম বুবলী, আজাদ আবুল কালাম ও শহীদুজ্জামান সেলিম অভিনীত সরকারি অনুদানের এই সিনেমাটি প্রেক্ষাগৃহে নয়, বরং ঈদের দ্বিতীয় দিন বিকাল ৪টা ২০ মিনিটে এনটিভি-তে ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার হবে।
‘পিনিক’
জাহিদ জুয়েল পরিচালিত ‘পিনিক’ সিনেমায় অভিনয় করেছেন আদর আজাদ ও শবনম বুবলী। টানা তিন ঈদে পোস্টপন্ড হওয়ার পর অবশেষে সিনেমাটি এবার ঈদুল আজহায় মুক্তির প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
‘নাকফুলের কাব্য’
আলোক হাসান পরিচালিত এই সিনেমার সেকেন্ড পোস্টার প্রকাশ পেয়েছে। এতে অভিনয় করেছেন আদর আজাদ ও পূজা চেরি। সিনেমাটি এবারের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।