× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গানে গানে শ্রীমঙ্গল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ মে ২০২৬ ১৮:৪৯ পিএম

বনানী ক্লাবে অনুষ্ঠিত হয়ে গেল দেশের অন্যতম অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন থেকে প্রকাশিত  মিউজিক্যাল ভিজ্যুয়াল 'রূপসী শ্রীমঙ্গল'

বনানী ক্লাবে অনুষ্ঠিত হয়ে গেল দেশের অন্যতম অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন থেকে প্রকাশিত মিউজিক্যাল ভিজ্যুয়াল 'রূপসী শ্রীমঙ্গল'

আজ ২১ মে রাজধানীর বনানী ক্লাবে অনুষ্ঠিত হয়ে গেল দেশের অন্যতম অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন থেকে প্রকাশিত বিশেষ মিউজিক্যাল ভিজ্যুয়াল 'রূপসী শ্রীমঙ্গল'-এর জমকালো প্রকাশনা অনুষ্ঠান।

বাংলা গানের যুবরাজ আসিফ আকবর ও লন্ডন প্রবাসী কণ্ঠশিল্পী রুবাইয়াত জাহানের কন্ঠে পরিবেশিত এই সংগীতনির্ভর ভিজ্যুয়ালটি শ্রীমঙ্গলের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। 'দুটি পাতা একটি কুঁড়ির দেশ'খ্যাত অপরূপ সৌন্দর্যের লীলাভূমি শ্রীমঙ্গলের আবহ, সংস্কৃতি ও ঐতিহ্যকে কাব্যময় ভাষায় তুলে ধরেছেন লন্ডন প্রবাসী গীতিকবি কায়েস আজিজ। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীত পরিচালক রাজা কাশিফ। মিউজিক্যাল ভিজ্যুয়ালটি নির্মাণ করেছেন নির্মাতা সৈকত রেজা। এতে অভিনয় করেছেন ফারহান খান রিও ও সিফাত নুসরাত। পাশাপাশি বিশেষ উপস্থিতি রয়েছে আসিফ আকবর ও রুবাইয়াত জাহানের।

বাংলা গানের যুবরাজ আসিফ আকবর ও লন্ডন প্রবাসী কণ্ঠশিল্পী রুবাইয়াত জাহান

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরী, এমপি।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত গীতিকার কায়েস আজিজ, সুরকার ও সংগীত পরিচালক রাজা কাশিফ, ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ধ্রুব কুমার গুহ, গানের সঙ্গে সংশ্লিষ্ট কলাকুশলী এবং সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

কণ্ঠশিল্পী আসিফ আকবর বলেন, রূপসী শ্রীমঙ্গল’ শুধু একটি গান নয়; বরং এটি শ্রীমঙ্গলের প্রকৃতি, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বদরবারে তুলে ধরার একটি সৃজনশীল প্রচেষ্টা। চায়ের বাগান, সবুজ পাহাড়, কুয়াশা ঘেরা সকাল ও স্থানীয় সংস্কৃতির নানা অনুষঙ্গ এই ভিজ্যুয়ালে বিশেষভাবে তুলে ধরা হয়েছে। 

রুবাইয়াত জাহান বলেন, 'দেশের সৌন্দর্য ও সংস্কৃতিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার এমন আয়োজনের অংশ হতে পেরে আমি আনন্দিত।'

ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ধ্রুব কুমার গুহ বলেন, 'বাংলাদেশের সৌন্দর্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে তুলে ধরার এমন একটি সৃজনশীল যাত্রার অংশ হতে পেরে ধ্রুব মিউজিক স্টেশন গর্বিত।'

'রূপসী শ্রীমঙ্গল' ধ্রুব মিউজিক স্টেশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পাশাপাশি দেশি-বিদেশি বিভিন্ন ডিজিটাল মিউজিক প্ল্যাটফর্মে উপভোগ করা যাচ্ছে।

 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা